Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • সুন্দরবনে দেখা মিললো ২ জোড়া বাঘের

সুন্দরবনে দেখা মিললো ২ জোড়া বাঘের

Online Desk নভেম্বর 25, 2024
ttttttttt.jpg

গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগনা: শীতের মরসুম শুরু হতেই সুন্দরবনে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। সচোক্ষে বাঘ মামার দর্শন পেতে মুখিয়ে থাকেন পর্যটকরা। সুন্দরবনে বেড়াতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের সাক্ষাত পাওয়া সৌভাগ্যের বিষয় বলে মনে করেন ভ্রমণ পিপাসু মানুষ। তাই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্যই ভিড় দেখা যায় প্রতি বছর।জানা গেছে কলকাতা থেকে ৭ জন পর্যটক সুন্দরবনে বেড়াতে আসেন। রায়দিঘী রেঞ্জের বনী ক্যাম্পে বেড়াতে এসেছিলেন তারা। এখানেই দেখা মেলে বাঘের। এত কাছ থেকে বাঘ দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে মুঠো ফোনে বন্দি করে নেন বাঘের ছবি। শীতের সকালে রৌদ্র পোহাতে দেখা যায় বাঘের। বাঘের দৌড়ে বেড়ানোর ছবিও ক্যামেরা বন্দি করেন পর্যটকরা। একটা দুটো নয় একবারে এক সঙ্গে দুজোড়া বাঘের দেখা মিললো। এই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই উল্লাসিত পর্যটকরা। এইভাবে বাঘের দেখা মিলবে ভাবতে পারেননি পর্যটকরাও, তাই সঙ্গে সঙ্গেই ক্যামেরা বন্দি হল বাঘের দল।এদিকে মরশুমেরর শুরুতেই বাঘের দেখা পাওয়ায় আশার আলো দেখছেন সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীরা। বাড়তি লাভের আশায় বুক বাঁধছেন লঞ্চের মালিকরাও।
সুন্দরবনের মোট আয়তন ১০ হাজার বর্গকিলোমিটার । বাংলাদেশের মধ্যে রয়েছে সুন্দরবনের ৬ হাজার ৫১৭ বর্গ কিলোমিটার । বাকি অংশটা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। বাংলায় বাঘের সংখ্যা বৃদ্ধি হয়ে ১০২টি হয়েছে ৷ ২০১০ সালে সুন্দরবনের বাঘের সংখ্যা ছিল ৭৮ । ২০১৮ সালে তা বেড়ে হয় ৮৮ । এই মুহূর্তে সেই সংখ্যাটা ১০২। তবে শুধু সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যে বাঘ রয়েছে ১০১।

Post Views: 92

Continue Reading

Previous: ট্রাম্প প্রশাসনে স্বাস্থ্য দেখবেন কলকাতার জয়
Next: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে তৃণমূলের কার্যসমিতির বৈঠক। বিকেল চারটে নাগাদ বৈঠক শুরু। বৈঠকে উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল।

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.