Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কাঁপছে কামচাটকা, সুনামির তাণ্ডবে বিপর্যস্ত উপকূল;  রাশিয়ায় দশকের শক্তিশালী ভূমিকম্প

কাঁপছে কামচাটকা, সুনামির তাণ্ডবে বিপর্যস্ত উপকূল;  রাশিয়ায় দশকের শক্তিশালী ভূমিকম্প

Online Desk জুলাই 30, 2025
Screenshot_20250730_122324_X.jpg

ওঙ্কার ডেস্ক: বিপজ্জনক ভাবে দুলছে বাড়ি, মাটিতে ছিটকে পড়ছে আসবাবপত্র। বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ভূমিকম্পে কেঁপে ওঠার পর ঠিক এমনই আতঙ্ক ছড়িয়েছে আশপাশের জেলাগুলিতে। একাধিক বাড়ির ভিতরে তোলা ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, বাড়ির দেওয়াল ও জানালা দুলছে, আসবাবপত্র মেঝেতে আছড়ে পড়ছে, ঘরের জিনিসপত্র ছিটকে যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হানে বুধবার, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৮.৮। মার্কিন আবহাওয়া সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠের ১৯.৩ কিলোমিটার গভীরে। প্রথমে কম্পনের মাত্রা ৮ বলে অনুমান করা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। ভূমিকম্পের ঠিক পরেই কামচাটকার উপকূলে আছড়ে পড়ে প্রায় চার মিটার উঁচু ঢেউ, সৃষ্টি হয় প্রবল সুনামির।

রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলেও সুনামির ঢেউ দেখা গেছে। বিশাল ঢেউয়ে প্লাবিত হয়েছে একাধিক শহর ও ঘাঁটি। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়া ও জাপানের উপকূলবর্তী অঞ্চলে আরও ধ্বংসাত্মক সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। ফলে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সেই আবহেই একের পর এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এক্স হ্যান্ডেলে রাশিয়ার বাসিন্দারা শেয়ার করেছেন সেই সব মুহূর্ত, যখন বাড়ির দেওয়াল কম্পিত হচ্ছে, ঘরের ফ্রিজ, টেবিল, বইয়ের তাক উল্টে যাচ্ছে চোখের সামনেই। অনেকে জানিয়েছেন, এতটা ভয়াবহ পরিস্থিতি আগে কখনও দেখেননি।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, “গত কয়েক দশকে এই ভূমিকম্পই সবচেয়ে শক্তিশালী।” টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিয়োতে তিনি জানান, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই, তবে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুদের একটি স্কুলও। একইসঙ্গে এক রাশিয়ান মন্ত্রীর কথায়, তিন থেকে চার মিটার উঁচু ঢেউ-সহ সুনামি ইতিমধ্যেই কামচাটকার বিভিন্ন অঞ্চলে আছড়ে পড়েছে। সমুদ্র উপকূল থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। শুরু হয়েছে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ।

জাপানেও পরিস্থিতি ধীরে ধীরে জটিল হচ্ছে। উপকূলবর্তী এলাকায় ঢেউয়ের আঘাত শুরু হয়েছে। প্রশাসন ইতিমধ্যেই শুরু করেছে মানুষজনকে অন্যত্র সরানোর প্রক্রিয়া।জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয়ভাবে তৈরি হয়েছে এক জরুরি কমিটি।

কামচাটকা এবং রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর অংশ, যা বিশ্বের অন্যতম ভূতাত্ত্বিক ভাবে সক্রিয় অঞ্চল। এখানেই একত্রিত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকার প্লেট যার কারণে এই এলাকায় বড় ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের আশঙ্কা দীর্ঘদিন ধরেই রয়েছে।

Post Views: 231

Continue Reading

Previous: সুনামির অভিঘাতে বিপর্যস্ত জাপান, নিরাপদে সরানো হয়েছে ৯ লক্ষ মানুষ
Next: ভারতের পণ্যে ২০ থেকে ২৫ শতাংশ হারে শুল্ক চাপাতে পারেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.