Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বন্ধু রাশিয়ার সঙ্গে বৈঠকের জন্য মস্কো যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী

বন্ধু রাশিয়ার সঙ্গে বৈঠকের জন্য মস্কো যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী

Online Desk জুন 22, 2025
abbas-iran.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান ইজরায়েল সংঘাতের মাঝে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার ভোরে ওয়াশিংটন ইরানের তিন জায়গায় পরমাণুঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করেছে। যার ফলে মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। এই আবহে রাশিয়ায় যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

আব্বাস আরাগচি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রবিবার তিনি রাশিয়া যাচ্ছেন। সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মস্কোয়। তাঁর কথায়, ‘রাশিয়া ইরানের বন্ধু। আমরা একটা কৌশলগত অংশীদারত্ব উপভোগ করছি। সব সময় আমরা পরস্পরের সঙ্গে পরামর্শ করি এবং সমন্বয় বজায় রাখি।’ তিনি আরও বলেন, ‘আমি সোমবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আমাদের সহযোগিতা জারি থাকবে।’

উল্লেখ্য, এদিনই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন আক্রমণের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের তিনটি পারমাণবিক ঘাঁটি ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে আক্রমণ করে ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। রবিবার সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ‘ইরানের শান্তিপূর্ণ পরমাণুঘাঁটিতে আক্রমণ করে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।’ আব্বাস আরাগচি আরও জানান, ইরানের অধিকার রয়েছে নিজেদের সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণকে রক্ষা করার জন্য যে কোনও ধরনের পদক্ষেপ নেওয়ার।

Post Views: 207

Continue Reading

Previous: ইরান-ইজরায়েল সংঘাতের ভবিষ্যৎ কি, বেরিয়ে আসছে ৫টি সম্ভাবনা
Next: ইরানের পরমাণুঘাঁটিতে মার্কিন আক্রমণের নিন্দা জানাল চিন, রাশিয়া

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.