Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়ার কাছ থেকে তেল কেনা যাবে না, ইউরোপের দেশগুলিকে নয়া ফরমান ট্রাম্পের

রাশিয়ার কাছ থেকে তেল কেনা যাবে না, ইউরোপের দেশগুলিকে নয়া ফরমান ট্রাম্পের

Online Desk সেপ্টেম্বর 5, 2025
trump-1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের অভিযোগ, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে মস্কোকে সাহায্য করছে। এ বার এই একই কারণের কথা বলে ইউরোপের দেশগুলিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনাবন্ধ করতে বললেন ট্রাম্প।

সূত্রের খবর, চিনের উপরেও অর্থনৈতিক চাপ তৈরি করার জন্য ইউরোপীয় দেশগুলির নেতাদের বলা হয়েছে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের নেতৃত্ব। সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প বলেন, রাশিয়া থেকে ইউরোপের দেশগুলি তেল কেনার কারণে মস্কো ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে। তেল কেনা বন্ধ করলে যুদ্ধের অবসান হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মাত্র এক বছরে ইউরোপে জ্বালানি তেল ও গ্যাস বিক্রি করে প্রায় ১১০ কোটি ইউরো আয় করেছে রাশিয়া।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের উপর হামলা করার পর থেকে ইউরোপ রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধের চেষ্টা করছে। ইউরোপীয় কমিশনের প্রস্তাব, ২০২৮ সালের ১ জানুয়ারির মধ্যে রাশিয়ার তেল ও গ্যাস কেনা পুরোপুরি বন্ধ করতে হবে। ইউরোপের বেশিরভাগ দেশ ইতিমধ্যেই রাশিয়ার অপরিশোধিত তেল ও গ্যাস আমদানি বন্ধ করেছে। তবে হাঙ্গেরি ও স্লোভাকিয়া সীমিত পরিমাণে ক্রুড তেল নিচ্ছে।

Post Views: 90

Continue Reading

Previous: প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ বিভাগ’ রাখবেন ট্রাম্প; ব্যাখা প্রেসিডেন্টের
Next: প্রধানমন্ত্রীকে সামনে রেখেই বাংলার বিধানসভা নির্বাচনে নামবে বিজেপি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.