Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রধানমন্ত্রীকে সামনে রেখেই বাংলার বিধানসভা নির্বাচনে নামবে বিজেপি

প্রধানমন্ত্রীকে সামনে রেখেই বাংলার বিধানসভা নির্বাচনে নামবে বিজেপি

Online Desk সেপ্টেম্বর 5, 2025
narendra-modi.png

ওঙ্কার ডেস্ক: বাংলার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন করে কৌশল সাজাতে শুরু করেছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, এই নির্বাচনে দলের মূল মুখ থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জনপ্রিয়তাকেই সামনে রেখেই বাংলায় ক্ষমতা দখলের লড়াই চালাতে চায় বিজেপি।
তবে এখনই রাজ্যে বড় জনসভা শুরু করবেন না প্রধানমন্ত্রী। উৎসবের মরশুম দুর্গাপুজো এবং কালীপুজো মিটে যাওয়ার পরেই তিনি জনসভা করে নির্বাচনী প্রচারে নামবেন বলে ঠিক হয়েছে। ততদিন সরকারি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন এবং সেখানে বক্তব্য রাখবেন।
রাজ্য বিজেপির তরফে অবশ্য অনুরোধ জানানো হয়েছিল যে প্রধানমন্ত্রী বাংলায় এলেই অন্তত একটি জনসভা করা হোক। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, মোদির জনপ্রিয়তাকে সময়ের আগে ব্যবহার করা উচিত নয়। তাই আপাতত রাজ্য বিজেপিকে পরামর্শ দেওয়া হয়েছে বিষয়টি স্থগিত রাখার জন্য। বিজেপি সূত্রে জানা গিয়েছে, চলতি সেপ্টেম্বরের মাঝামাঝি, বিশেষ করে ১৪ সেপ্টেম্বর সেনার একটি অনুষ্ঠানে যোগ দিতে আবার বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। তবে সেটি সম্পূর্ণ সরকারি কর্মসূচি, সেখানে কোনও নির্বাচনী প্রচার থাকবে না।
কেন্দ্রীয় এক মন্ত্রীর কথায়, দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও মোদির মুখই সবচেয়ে বড় ভরসা বিজেপির। রাজ্য নেতৃত্ব একজোট হয়ে সামনের সারিতে থেকে কাজ করলে তবেই বাংলায় সাফল্য আসবে বলে তাঁর দাবি। ওই কেন্দ্রীয় মন্ত্রীর মতে, প্রধানমন্ত্রী দলের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তাই সেই অস্ত্রকে সঠিক সময়ে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। তাঁর কথায়, এখন নয়, নির্বাচনের একেবারে কাছাকাছি সময়ে মোদির জনসভা হলে তার প্রভাব অনেক বেশি পড়বে। ফলে রাজ্যে বিজেপির নির্বাচনী কৌশল কার্যত নির্ভর করছে প্রধানমন্ত্রীকে ঘিরেই।

Post Views: 95

Continue Reading

Previous: রাশিয়ার কাছ থেকে তেল কেনা যাবে না, ইউরোপের দেশগুলিকে নয়া ফরমান ট্রাম্পের
Next: বঙ্গে ২৯৪ আসনের মধ্যে ১৪১টিতে জয়ের লক্ষ্য বিজেপির

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.