Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চান ট্রাম্প!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চান ট্রাম্প!

Online Desk আগস্ট 20, 2025
20250603_160105.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামালে স্বর্গের টিকিট পেতে পারেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে তিনি দুই দেশের মধ্যে যুদ্ধ থামাতে চেষ্টা জারি রেখেছেন। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ওভাল অফিসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আগে তিনি আলাস্কার অ্যাঙ্কোরেজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন।

পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্ট যুদ্ধ করতে করতে ক্লান্ত। কিন্তু তার পরেও তিনি কোনও চুক্তির পথে হাঁটতে চাইছেন না। তবে ট্রাম্প মনে করেন যুদ্ধ থামাতে ‘ইতিবাচক’ পদক্ষেপ করবেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় পুতিন ক্লান্ত। ক্লান্ত সকলেই।’ তাঁর আরও সংযোজন, ‘পুতিন এবং জেলেনস্কির মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে। দু’জনকেই একটু নরম হতে হবে।’ ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর নিজের মালিকানাধীন সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘বৈঠক শেষে আমি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছি। পাশাপাশি, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং পুতিনের মধ্যে একটি বৈঠকের প্রস্তাবও দিয়েছি। ইতিমধ্যেই সেই বৈঠকের তোড়জোড় শুরু করা হচ্ছে। সেই বৈঠক হওয়ার পর, আমরা একটি ত্রিপাক্ষিক বৈঠক করব। যেখানে আমিও থাকব।’

সূত্রের খবর, আগামী দু’সপ্তাহের মধ্যেই জেলেনস্কি এবং পুতিন বৈঠকে বসবেন। ইউক্রেনের প্রেসিডেন্টও জানান, ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাশিয়া প্রস্তুত। ওয়াশিংটনের সঙ্গে তার পরে ত্রিপাক্ষিক বৈঠকেও রাজি মস্কো। দ্বিপাক্ষিক বৈঠকের আগে যাতে কোনও আগাম শর্ত চাপানো না হয় তার উপরে জোর দেন জেলেনস্কি। তিনি জানান রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যে কোনও ধরনের আলোচনায় প্রস্তুত ইউক্রেন।

Post Views: 212

Continue Reading

Previous: কলকাতার দুর্গাপুজো উদ্বোধনে অমিত শাহ; আসন্ন বিধানসভার নির্বাচনের আগে দ্বিতীয়বার বঙ্গসফরে স্বরাষ্ট্রমন্ত্রী
Next: ভারতীয় বায়ুসেনার ৯৭টি এলসিএ তেজস মার্ক–১এ কেনার অনুমোদন কেন্দ্রের; সম্ভাব্য যুদ্ধের জল্পনা তুঙ্গে

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.