Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতীয় বায়ুসেনার ৯৭টি এলসিএ তেজস মার্ক–১এ কেনার অনুমোদন কেন্দ্রের; সম্ভাব্য যুদ্ধের জল্পনা তুঙ্গে

ভারতীয় বায়ুসেনার ৯৭টি এলসিএ তেজস মার্ক–১এ কেনার অনুমোদন কেন্দ্রের; সম্ভাব্য যুদ্ধের জল্পনা তুঙ্গে

Online Desk আগস্ট 20, 2025
fighter-plane.png

ওঙ্কার ডেস্ক: ভারতীয় বায়ুসেনার জন্য ৯৭টি দেশীয় হালকা যুদ্ধবিমান এলসিএ তেজস মার্ক–১এ কেনার অনুমোদন দিয়েছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকে মঙ্গলবারই এই প্রকল্পের চূড়ান্ত ছাড়পত্র মিলেছে। এই যুদ্ধবিমান তৈরি করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। কয়েক বছর আগে ৮৩টি তেজস কেনার জন্য প্রায় ৪৮ হাজার কোটি টাকার অর্ডার দিয়েছিল সরকার। এবার আরও ৯৭টি যুদ্ধবিমানের অনুমোদন মেলায় ভারতের বায়ুসেনার শক্তি আরও বহুগুণ বাড়বে।
ভারতীয় বায়ুসেনা খুব শীঘ্রই পুরনো মিগ–২১ যুদ্ধবিমানকে বিদায় জানাতে চলেছে। সেই জায়গা নেবে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ তেজস মার্ক–১এ। এতে থাকবে অত্যাধুনিক র্যা ডার ও অ্যাভিওনিক্স সিস্টেম, দেশীয় উপকরণের ব্যবহার হবে প্রায় ৬৫ শতাংশেরও বেশি। সরকারের দাবি, এর ফলে শুধু প্রতিরক্ষা খাতই নয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পও বিপুল ব্যবসার সুযোগ পাবে।
তবে এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছে ভারত কি আসন্ন যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে? বিশেষত পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বিশাল সংখ্যক যুদ্ধবিমান কেনার বিষয়টি অনেকেই কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ, পাক ড্রোন হানা, এমনকি গিলগিট–বালতিস্তান ও পিওকে-তে সামরিক তৎপরতা বাড়ানোয় দিল্লি যে আকাশপথে শক্তি বাড়াতে চাইছে, তা স্পষ্ট। বিশ্লেষকদের মতে, মিগ–২১-এর অবসান ঘটিয়ে আধুনিক দেশীয় যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি ভারতকে পাকিস্তানের তুলনায় প্রযুক্তিগত ও সামরিকভাবে অনেকটা এগিয়ে দেবে।
উল্লেখ্য, পাকিস্তানের বায়ুসেনা এখনও মূলত চিনা জেএফ ১৭ ও আমেরিকান এফ–১৬ যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল। অন্যদিকে ভারত ভবিষ্যতে আরও ২০০–র বেশি তেজস মার্ক–২ এবং সমসংখ্যক পঞ্চম প্রজন্মের উন্নত মাঝারি যুদ্ধবিমান তৈরির অর্ডার দিতে চলেছে। এতে ভারতের প্রতিরক্ষা শক্তি বহুগুণে বাড়বে। অতএব প্রশ্ন জোরালো হচ্ছে শুধু ‘মেক ইন ইন্ডিয়া’ র অগ্রগতি নাকি পাকিস্তানকে সামনে রেখেই যুদ্ধ প্রস্তুতির সিগন্যাল দিচ্ছে নয়া দিল্লি?

Post Views: 324

Continue Reading

Previous: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চান ট্রাম্প!
Next: হরমনের নেতৃত্বে ভারতীয় দল নিয়ে স্বপ্ন বিশ্বকাপে

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.