Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতার দুর্গাপুজো উদ্বোধনে অমিত শাহ; আসন্ন বিধানসভার নির্বাচনের আগে দ্বিতীয়বার বঙ্গসফরে স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতার দুর্গাপুজো উদ্বোধনে অমিত শাহ; আসন্ন বিধানসভার নির্বাচনের আগে দ্বিতীয়বার বঙ্গসফরে স্বরাষ্ট্রমন্ত্রী

Online Desk আগস্ট 20, 2025
amit-shah.png

ওঙ্কার ডেস্ক: বাংলায় পুজোর আগে ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই মাসের মধ্যে দ্বিতীয়বার কলকাতা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী। এবার শহরের বিভিন্ন দুর্গাপুজোর উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে খবর। জানা গিয়েছে, মহালয়ার পরদিনই কলকাতা ও সল্টলেকের একাধিক পুজোয় ফিতে কাটবেন শাহ। ইতিমধ্যেই সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির উদ্যোগে ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর খুঁটিপুজো হয়ে গিয়েছে। এবার সেই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি উত্তর কলকাতারও বেশ কয়েকটি নামী মণ্ডপে উপস্থিত থাকার কথা তাঁর। গত বছর এই দায়িত্ব সামলেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে পুজো উদ্বোধনের দায়িত্ব নিয়েছেন শাহ নিজেই।
রাজনৈতিক মহলের মতে, শাহের এই সফর নিছক উৎসব উপলক্ষ নয়, বরং তা আগামী বিধানসভা ভোটের প্রস্তুতির অঙ্গ। পশ্চিমবঙ্গে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে বিজেপি। ভিনরাজ্যে বাঙালিদের ওপর হামলার অভিযোগে রাজ্যের সংগঠন অস্বস্তিতে। তাই বাঙালিয়ানার আবেগকে সামনে রেখেই উৎসবের আবহে নতুন কৌশল নিয়েছে গেরুয়া শিবির। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বঙ্গ সফরে মা দুর্গা ও মা কালীর নাম উল্লেখ করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি নিছক কাকতালীয় নয়, বরং বাংলার সাংস্কৃতিক আবেগে নিজেদের আরও প্রাসঙ্গিক করে তুলতেই এই পদক্ষেপ।
অন্যদিকে, আগামী ২২ অগস্ট ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরে এটি হতে চলেছে তাঁর তৃতীয় বঙ্গ সফর। ওই দিনই কলকাতার তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি দমদম সেন্ট্রাল জেল গ্রাউন্ডে নির্ধারিত রয়েছে একটি মেগা জনসভা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মোদীর এই সফরে কী রাজনৈতিক বার্তা উঠে আসে, সেদিকেই এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

Post Views: 237

Continue Reading

Previous: জনশুনানির মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলা; পতিক্রীয়া কংগ্রেস, আপের
Next: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চান ট্রাম্প!

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.