Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়ার ভয়াবহ আক্রমণ, ইউক্রেনের গ্রাম দখল পুতিন বাহিনীর

রাশিয়ার ভয়াবহ আক্রমণ, ইউক্রেনের গ্রাম দখল পুতিন বাহিনীর

Online Desk নভেম্বর 22, 2024
pppp.jpg

নিজস্ব প্রতিবেদক, ওঙ্কার বাংলা: আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলার পর এবার পূর্ব ইউক্রেনের এক গ্রাম দখল করল রুশ বাহিনী। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত ৩৩ মাস ধরে যুদ্ধ চলছে। সেই আবহে ইউক্রেনের গ্রাম দখল রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে ডালনে নামের গ্রামটি দখল করার বিষয়ে স্বীকার করেননি ইউক্রেনের জেনারেল স্টাফ। ইউক্রেনের সেনা বাহিনীর তরফে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় একাধিকবার রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। ইউক্রেনের জনপ্রিয় সামরিক ব্লগ ‘ডিপস্টেট’ এ রাশিয়ার কাছে ইউক্রেনের গ্রামটির পতনের কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, সেখানে রাশিয়ার পতাকা উত্তোলনও করা হয়েছে বলে জানিয়েছে ব্লগটি।
প্রসঙ্গত কিয়েভ কে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পর থেকে পারমাণবিক হামলার হুমকি দিচ্ছে রাশিয়া ও ইউক্রেন দুই দেশ। বাইডেনের অনুমতি পেয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেনের বাহিনী। তার প্রতিক্রিয়া হিসেবে বৃহস্পতিবার রুশ বাহিনী হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ওই দিন ইউক্রেনের বেশ কয়েকটি পরিকাঠামো লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম ছোঁড়ে পুতিনের বাহিনী। যদিও এই হামলা নিয়ে রাশিয়ার তরফে কিছু বলা হয়নি। তবে হামলার বিষয়টি স্বীকার করে নিয়েছে ইউক্রেন। জেলেনস্কি বাহিনীর তরফে জানানো হয়েছে, ‘একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে রাশিয়ার অস্ত্রখান থেকে।’ তবে এই হামলায় ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

Post Views: 112

Continue Reading

Previous: ট্যাব জালিয়াতিতে চোপড়া যোগ,গ্রেফতার আরোও ৩
Next: পড়ছেনা জাঁকিয়ে শীত,যোগান নেই মোয়ার যোগান নেই জয়নগরের মোয়ার

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.