Skip to content
জুলাই 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সল্টলেকে উদ্ধার দম্পত্তির দেহ; মৃত্যু বিষক্রিয়ায়, আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে পুলিশ

সল্টলেকে উদ্ধার দম্পত্তির দেহ; মৃত্যু বিষক্রিয়ায়, আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে পুলিশ

Online Desk জুলাই 30, 2026
DEADBODY.png

ওঙ্কার ডেস্ক: সল্টলেকে এক বাড়ি থেকে দম্পত্তির দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাড়ি ঢুকেই বেডরুম থেকে ৬৪ বছরের সজল কুমার কুণ্ডু এবং ৬১ বছরের তাঁর স্ত্রী রঞ্জনা কুণ্ডুর দেহ উদ্ধার করে তাঁদের ছেলে। পুলিশকে খবর দেওয়া মাত্রই এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রথমিক তদন্তে পরিবার পুলিশকে জানায় দম্পত্তি দীর্ঘ দিন ধরেই অবসাদে ভুগছিলেন। জানা গিয়েছে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তঁদের। প্রথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও খুনের দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সল্টলেকে একই বাড়িতে সজলও রঞ্জনা তাঁদের ছেলে ও পুত্রবধুর সঙ্গে থাকতেন। দীর্ঘ কয়েক বছর ধরে মারণরগ ক্যান্সারে ভুগছিলেন রঞ্জনা। বার্ধক্য জনিত কারণে প্রায় অসুস্থ থাকতেন স্বামী সজলও। সেই কারণেই অবসাদে ভুগছিলেন দম্পত্তি। পরিবার আরও পুলিশকে জানায়, বুধবার এক আত্মীয়ের বাড়িতে যায় ছেলে ও পুত্রবধু। পুলিশের প্রাথমিক অনুমান সেই সুযোগ কাজে লাগিয়েই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খেয়েছেন ঐ দম্পত্তি।
ঘটনাটি সামনে আসে বৃহস্পতিবার সকালে। ছেলে একাধিকবার বাড়িতে ফোন করলেও কোন উত্তর না আসায় প্রতিবেশী দের খবর দেয়। পরে বিধাননগর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ এসে ছেলে ও পুত্রবধুর উপস্থিতিতেই ঘর খুলে দম্পত্তির দেহ উদ্ধার করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রথমিক ভাবে মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে অবসাদের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন দম্পত্তি। কিন্তু কোন সুইসাইড নোট বা আত্মহত্যার প্রমাণ মেলেনি। তাই পরিকল্পিত খুনের দিকটিও নজরে রেখেছে পুলিশ। আশেপাশের মানুষ জনদের সঙ্গে কথা বলেছে পুলিশ।

Post Views: 21

Continue Reading

Previous: রাম মন্দিরের চুরি কথা ট্রাস্ট জানত, বিস্ফোরক দাবি চম্পত রাইয়ের চিঠিতে
Next: আইপিএলে আর নেই, ক্রিকেটকে চোখের জলে বিদায় রাহানের

সম্পর্কিত গল্প

supreme-court.jpg

‘ব্যতিক্রমী পরিস্থিতিতেই ছররা গুলি ব্যবহার করতে পারে পুলিশ’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে

Online Desk জুলাই 30, 2026
theft.jpg

ঠাকুরের সামনে কান ধরে দাঁড়িয়ে এক জন, আরেক জন ব্যস্ত দানবাক্স সাফ করতে! দুই চোরের কীর্তি ধরা পড়ল ক্যামেরায়

Online Desk জুলাই 30, 2026
Abhisek.jpg

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Online Desk জুলাই 30, 2026

You may have missed

supreme-court.jpg

‘ব্যতিক্রমী পরিস্থিতিতেই ছররা গুলি ব্যবহার করতে পারে পুলিশ’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে

Online Desk জুলাই 30, 2026
theft.jpg

ঠাকুরের সামনে কান ধরে দাঁড়িয়ে এক জন, আরেক জন ব্যস্ত দানবাক্স সাফ করতে! দুই চোরের কীর্তি ধরা পড়ল ক্যামেরায়

Online Desk জুলাই 30, 2026
Abhisek.jpg

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Online Desk জুলাই 30, 2026
biriyani.png

স্কুলে খুদে দের পাতে এবার চিকেন বিরিয়ানি; নজিরবিহীন সিধান্তের পথে তামিলনাড়ু সরকার

Online Desk জুলাই 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.