Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সিজেপির আন্দোলনকে ‘দেশবিরোধী’ আখ্যা শমীকের, আর কী বললেন বিজেপি নেতা?

সিজেপির আন্দোলনকে ‘দেশবিরোধী’ আখ্যা শমীকের, আর কী বললেন বিজেপি নেতা?

Online Desk অক্টোবর 10, 2026
1000198501.jpg

ওঙ্কার ডেস্ক: মহালয়ার সকালে বাগবাজার ঘাটে তর্পণ সেরে দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিশানা করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, হতাশা থেকেই এই আন্দোলন হচ্ছে। তাঁর কটাক্ষ, মৃতরা আবার বেঁচে ওঠার চেষ্টা করছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে দেশবিরোধী শক্তির সঙ্গে যুক্ত থাকার অভিযোগও তুলেছেন তিনি।

শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। সেই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।কলকাতায় এই প্রসঙ্গে মুখ খোলেন শমীক। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সবার রয়েছে। তবে তাঁর অভিযোগ, কিছু অপ্রাসঙ্গিক শক্তি নিজেদের প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে। শমীকের কথায়, ‘আজকের আন্দোলন হতাশা থেকে। ভারত সরকার বিষয়টিতে নজর রাখছে। মুখোশ পরে দেশবিরোধী শক্তি কাজ করছে। আমাদের কাছেও খবর আছে।’ আগের আন্দোলনও তাঁরা হাসিমুখে প্রত্যাহার করে নিয়েছিলেন বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি।

এ দিন তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন শমীক। রাষ্ট্রপতির সঙ্গে ইন্ডিয়া জোটের সাক্ষাৎ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “অর্ধমৃত দল মৃত দলের সঙ্গে মিলে একটি অপচেষ্টা করছে। তা সফল হবে না।” দেবীপক্ষের সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় না থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শমীক বলেন, “দেবীপক্ষের সূচনা লগ্নে প্রাক্তন মুখ্যমন্ত্রী কলকাতায় নেই। দিল্লি চলে গিয়েছেন। আমরা চাই উনি এখানে থাকুন। বিভিন্ন পুজো মণ্ডপে যান। আমরা তা দেখতে চাই।” তৃণমূলের অন্য নেতারা কোথায় রয়েছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Continue Reading

Previous: এক ফোনে মিলবে সাহায্য, মহালয়ার দিনে রাজ্যে চালু হল ১১২ জরুরি পরিষেবা, পুলিশের বহরে যুক্ত ৪৫০ গাড়ি
Next: ইন্ডিয়া জোটের স্মারকলিপি জমা ঘিরে তরজা, ‘সত্যকে বিকৃত করছেন’! রাহুলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-25.webp

তেল অভিভগামী বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাই কাণ্ডে এবার ইউএপিএ ধারায় মামলা এনআইএ-র

Online Desk অক্টোবর 10, 2026
T20.jpg

ক্যারিবিয়ানদের কাছে হেরে পিচকে দুষলেন গম্ভীর

Online Desk অক্টোবর 10, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-10-at-23.31.11.jpg

ছাদবাগানে ফুটিয়ে তুলুন মায়ের প্রিয় পদ্মফুল : পদ্ম চাষের সম্পূর্ণ পদ্ধতি ও প্রচুর ফুল পাওয়ার টিপস

Online Desk অক্টোবর 11, 2026
Anxiety.jpg

উদ্বেগ জনিত রোগ : লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 10, 2026
Festive-Bengali-Fashion-Collage.jpg

মোটা, রোগা, শ্যামলা কিংবা ফর্সা—পুজোর চার দিনে মহিলারা কেমন পোশাক পরবেন ?

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.