নিজস্ব সংবাদ্দাতা,নদিয়া:শান্তিপুরে মৃত মহিলার বাড়িতে গিয়ে সিভিক ভলেন্টিয়ারের সমালোচনা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য। ফুল তুলতে গিয়ে কান ধরে উঠবস করানোর অভিযোগ সহ আঙুল কেটে নেওয়ার হুমকি দেওয়ায়, মহিলার আত্মঘাতী হওয়ার ঘটনায় মৃতার বাড়িতে এলো জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।
উল্লেখ্য নদিয়ায় গৃহবধূর আত্মহত্যার ঘটনায় গ্রেফতার করা হল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের দাদাকে। অভিযোগ শুক্রবার ভোরবেলা ওই সিভিক ভলান্টিয়ারের বাড়ির গাছ থেকে ফুল তুলতে গেলে, মহিলাকে চোর সন্দেহে হেনস্থা করা হয়। অপমানে পরদিনই আত্মঘাতী হন ওই গৃহবধূ। মৃতার পরিবারের FIR-এ ৪ জনের নাম থাকলেও, আপাতত গ্রেফতার ১। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করে তদন্ত করছে শান্তিপুর থানা। বাকি ২ অভিযুক্ত পলাতক বলে পুলিশ সূত্রে খবর।
কমিশনের সদস্য অর্চনা মজুমদার ,তার পরিবারের সাথে কথা বলার পাশাপাশি পুলিশের তদন্ত নিয়ে সমালোচনা করেন । রাজ্যজুড়ে সিভিক ভলেন্টিয়ারের বার বাড়ন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সাথে কিভাবে এফআইআর করা হয়েছে ,কারা গ্রেপ্তার হয়েছে সমস্ত অভিযোগকারী গ্রেফতার হয়েছে কিনা বিভিন্ন বিষয়ে খোঁজ নিলেন মহিলা কমিশনের সদস্য।
তিনি এও বলেন সামান্য ফুল তোলাকে কেন্দ্র করে কেন ওই মহিলাকে প্ররোচনা দেওয়া হয়েছিল আত্মঘাতি হবার জন্য, সে বিষয়েও খোঁজখবর নিলেন অর্চনা মজুমদার। তিনি এও জানান তিনি দায়িত্ব নেবার পর পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে তিন গুণ অপরাধ বেড়ে গিয়েছে। কখনো কখনো পুলিশ এগুলোকে ধামাচাপার দেওয়ার চেষ্টা করে। জাতীয় মহিলা কমিশনের সদস্য আরো জানান তিনি সমস্ত রকম রিপোর্ট শুনেছেন এবং সংগ্রহ করবেন তারপর সেগুলোকে কমিশনে পাঠাবেন তিনি।
