Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • ৪১ তম বর্ষে পদার্পণ করল ভিয়েনা স্পোর্টিং ক্লাবের সরস্বতী পুজো

৪১ তম বর্ষে পদার্পণ করল ভিয়েনা স্পোর্টিং ক্লাবের সরস্বতী পুজো

Online Desk ফেব্রুয়ারি 13, 2024
IMG-20240212-WA0074.jpg

নিজস্ব প্রতিনিধি : বিস্ময় শিশু ভ্রাজিষ্ণু ভট্টাচার্য সহ একাধিক বরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উন্মোচিত হল কোলকাতা পৌরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ১৭, বেচু চ্যাটার্জি স্ট্রিটের ‘ভিয়েনা স্পোর্টিং ক্লাব’-এর দেবী সরস্বতীর পূজামণ্ডপ ও মাতৃমূর্তি।

ভ্রাজিষ্ণু ছাড়াও বিদ্যার দেবী সরস্বতীর মণ্ডপ ও মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও রাজস্ব বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার, তৃণমূল কংগ্রেসের অন্যতমা নেত্রী স্মিতা বক্সি, যুব তৃণমূল কংগ্রেসের উল্লেখযোগ্য নেতা সৌম বক্সি, স্থানীয় সমাজসেবী পিয়াল চৌধুরী, প্রবন্ধ রায় (ফান্টা), হিন্দু সৎকার সমিতি-র অছি পরিষদের সদস্য সঞ্জয় রায় সহ একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের সাধকগণ।

জেনে রাখা ভালো, ৩ বছর ২ মাসের খুদে শিশু ভ্রাজিষ্ণু ভট্টাচার্য না দেখে শুদ্ধ ভাবে পবিত্র গীতার শ্লোক বলে যেতে পারে। এর জন্য ইতিমধ্যে ভ্রাজিষ্ণুর নাম উঠেছে গিনেস বুকে।

‘ভিয়েনা স্পোর্টিং ক্লাব’-এর সাধারণ সম্পাদক প্রিয়ঙ্ক পাণ্ডা জানিয়েছেন, “এই বছর ৪১ তম বর্ষে পদার্পণ করল আমাদের বাগদেবীর আরাধনা। ধর্মীয় রীতি রেওয়াজ মেনে পুজোর পাশাপাশি বছরভর আমরা সমাজের পিছিয়ে পড়া নাগরিকদের সহায়তা করে থাকি। বর্তমান সামাজিক প্রেক্ষাপটের দিকে নজর রেখে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে আমরা হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান প্রভৃতি ধর্মের সাধকদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি।”

অনুষ্ঠানে ৩ বছর ২ মাসের খুদে শিশু পবিত্র গীতার শ্লোকপাঠ করে মঞ্চে উপস্থিত বরেণ্য অতিথি সহ দর্শক ও শ্রোতাদের মন জয় করে নেয়।

Post Views: 140

Continue Reading

Previous: চৈতন্যদেবের ধর্ম প্রচারে ‘জীবাতু’
Next: সরস্বতী পুজোর প্রাক্কালে বাজারে বাজারে ক্রেতাদের ভিড়

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.