Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘ঈশ্বর ওদের বাঁচিয়ে দিয়েছে!’ সহকর্মীদের কাছে দাবি গণহত্যার চেষ্টাকারী কিশোরের!

‘ঈশ্বর ওদের বাঁচিয়ে দিয়েছে!’ সহকর্মীদের কাছে দাবি গণহত্যার চেষ্টাকারী কিশোরের!

Online Desk অক্টোবর 16, 2026
1000393855.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কাছে একটি হিন্দু মন্দিরে গণহত্যার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। হামলার আগেই গ্রেফতার করা হয়েছে ১৯ বছরের এক তরুণকে। ধৃতের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। আদালতের নথি উদ্ধৃত করে সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, প্রায় দু’বছর ধরে এই হামলার পরিকল্পনা করছিল সে। একাধিক ভারতীয়কে খুন করার ইচ্ছার কথাও নাকি সহকর্মীদের জানিয়েছিল অভিযুক্ত। শুধু তাই নয় বন্দুক বিকল হয়ে যাওয়ায় হামলার চেষ্টা ভেস্তে যাওয়ায় তার মন্তব্য, ঈশ্বর পুণ্যার্থীদেরকে বাঁচিয়ে দিয়েছে।

উল্লেখ্য ইলিনয়ের পালাটাইন এলাকায় একটি টাকো বেল রেস্তরাঁয় কাজ করত পাপোরাকিস। অভিযোগ, সেখানেই সহকর্মীদের কাছে ভারতীয়দের হত্যা করার কথা বলেছিল সে। ‘ভারতীয়দের খুন করতে আর অপেক্ষা করতে পারছি না’—এমন মন্তব্যও করেছিল সে। তদন্তকারীদের অনুমান, শিকাগো থেকে প্রায় ৪০ মাইল পশ্চিমে অরোরায় অবস্থিত একটি বড় হিন্দু মন্দির ছিল তার নিশানা। তবে ঠিক কোন জায়গায় হামলার পরিকল্পনা করা হয়েছিল, তা এখনও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পালাটাইন পুলিশ এবং এফবিআইয়ের আধিকারিকেরা এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

পালাটাইনের পুলিশপ্রধান উইলিয়াম নর্ডের বক্তব্য, রবিবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ একটি লাল রঙের অ্যাকিউরা আরডিএক্স গাড়ি মন্দিরের পার্কিং এলাকায় ঢোকে। যেটি পাপোরাকিসের নামে নথিভুক্ত। ১৫ মিনিটেরও কম সময়ের মধ্যে সেটি সেখান থেকে বেরিয়ে যায়। এর পর দুপুর ২টো নাগাদ নিজের বাড়ির কাছাকাছি অন্য একটি শহরতলিতে গাড়ির ভিতরে দেখা যায় ওই তরুণকে। পুলিশ অবশ্য প্রাথমিক ভাবে মন্দিরটির নাম প্রকাশ করেনি। তবে অরোরার বৃহত্তম হিন্দু মন্দির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী (বালাজি) মন্দিরের কর্তৃপক্ষ পরে ওয়েবসাইটে নিরাপত্তাজনিত হুমকির কথা জানান।

Continue Reading

Previous: সম্পাদকীয়
Next: পুজোয় জনসংযোগে ভাটা, তৃণমূল শিবিরে উল্টো ছবি, বদলের বাংলায় বে-রঙিন পার্থ-মমতাদের পুজো

সম্পর্কিত গল্প

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

Neha.jpg

ক্যাম্পাস নেত্রী নেহা বোরা ! নিস্প্রভ বাম শিবিরের উজ্জ্বল কাণ্ডারী

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026
1000393948.jpg

তিরঙ্গা মিছিলের আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি নেতা দীপকে

Online Desk অক্টোবর 16, 2026
New-Project-16.webp

ফের জোরালো ভূমিকম্প রাশিয়ার কামচটকায়, রিখটার স্কেলে মাত্রা ৭! আতঙ্কে স্থানীয়রা

Online Desk অক্টোবর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.