Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুপ্রিম কোর্টের রায়ে বেতন ফেরত দিতে বলা হল কাদের ?

সুপ্রিম কোর্টের রায়ে বেতন ফেরত দিতে বলা হল কাদের ?

Online Desk এপ্রিল 3, 2025
SC_SSC.jpg

২০১৬ সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত ২৫,৭৫২ জনের চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। এঁদের মধ্যে প্রায় ৭ হাজার চাকরিহারাকে এতদিনের বেতন বাবদ পাওয়া টাকা সরকারকে ফেরত দিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বৃহস্পতিবার তাঁদের রায়ে জানিয়েছেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের মধ্যে প্রশ্নাতীত ভাবে যাঁরা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’, তাঁদের চাকরি বাতিলের সঙ্গে ১২ শতাংশ হারে সুদ সহ বেতনও ফেরত দিতে হবে।

 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করেছে। অর্থাৎ ২৫ হাজার ৭৫৩ জনেরই চাকরি আর নেই। অতএব এক বছর আগে হাইকোর্টের রায়ের অধিকাংশই বজায় রইল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ এদিন চূড়ান্ত রায়ে বলেছে, যেহেতু এই নিয়োগপ্রক্রিয়া জালিয়াতির মাধ্যমে হয়েছে, এটি স্পষ্টতই প্রতারণার সামিল। তাই, এই বিষয়ে আগের নির্দেশ (হাইকোর্টের নির্দেশ) পরিবর্তনের কোনও যৌক্তিকতা নেই।’

 

 

তবে রায়ের ৪৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘যেসব প্রার্থীকে সরাসরি অনিয়মের সঙ্গে যুক্ত হিসেবে চিহ্নিত করা যায়নি, তাঁদের ক্ষেত্রেও সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়াটি বেআইনি এবং সংবিধানের ১৪ ও ১৬ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে ঘোষিত হয়েছে। যে কারণে তাঁদের নিয়োগও বাতিল করা হচ্ছে। একই সঙ্গে বলা হয়েছে ইতিমধ্যে যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের প্রাপ্ত বেতন বা অন্যান্য অর্থ ফেরত দিতে হবে না, কিন্তু তাঁদের চাকরিও থাকছে না। তবে যেসব সরকারি কর্মীরা অন্য সরকারি দফতর থেকে শিক্ষা দফতরের এই পরীক্ষা দিয়ে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন, তাঁরা ফের পুরনো জায়গায় যোগদান করতে পারবেন। আর এই কাজ করতে হবে আগামী ৩ মাসের মধ্যেই। একই সঙ্গে জানান হয়েছে, যেহেতু পুরো পরীক্ষার প্রক্রিয়া ও ফলাফল অবৈধ ঘোষণা করা হয়েছে, তাই এই পরীক্ষার মাধ্যমে আর কাউকে নিয়োগ দেওয়া যাবে না।’

Post Views: 53

Continue Reading

Previous: অতীতের পুনরাবৃত্তি নয়, রামনবমীতে শান্তির বার্তা দিলেন আসানসোলের নূরানী মসজিদের ইমাম
Next: ‘রামায়ণের গল্প থাই জনগণের জীবনের অংশ’: মোদী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.