Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ছোটাছুটির দিন শেষ! শিয়ালদহে নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ছাড়বে লোকাল

ছোটাছুটির দিন শেষ! শিয়ালদহে নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ছাড়বে লোকাল

Online Desk আগস্ট 2, 2025
local.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহে যাত্রীদের স্বার্থে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে তা ঘোষণা না হওয়া পর্যন্ত এবং ডিসপ্লে বোর্ডে না দেখানো পর্যন্ত যাত্রীরা জানতে পারেন না। শুধু তাই নয়, ঘোষণার পর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হন্তদন্ত হয়ে দৌড়াতে হয় ট্রেন ধরার জন্য। তবে রেলের নয়া এই সিদ্ধান্তে আর যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হবে না। কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে তা আগে থেকেই নির্ধারিত করে দিল রেল কর্তৃপক্ষ।

শিয়ালদহ রেলওয়ে স্টেশনে এবার নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ছাড়বে উত্তর ও দক্ষিণের লোকাল ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত ও ব্যারাকপুর লোকাল ছাড়বে। এ ছাড়া ৫ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ডানকুনি ও বারুইপাড়া লোকাল। ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বনগাঁ, বারাসত, হাবড়া, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট ও মধ্যমগ্রাম যাওয়ার ট্রেন। ৯, ১১ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে মেল ও এক্সপ্রেস ট্রেন ছাড়বে। ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার অর্থাৎ সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ক্যানিং, ডায়মন্ড হারবার লোকাল ছাড়বে।

প্রসঙ্গত, প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ মানুষ শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করেন। বিভিন্ন বিভাগ মিলিয়ে ৯১৫টিরও বেশি লোকাল ট্রেন চলে। নয়া ব্যবস্থা চালু হওয়া প্রসঙ্গে রেলের দাবি, এর ফলে যাত্রীদের সময় বাঁচবে, ভিড় কমবে, এবং স্টেশনে শৃঙ্খলা বজায় থাকবে।

Post Views: 227

Continue Reading

Previous: বিহারের খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছেন তেজস্বী ! রাজনৈতিক লেলিহায় জল ঢাললো নির্বাচন কমিশন
Next: যাত্রীর মাথা থেকে বোঝা পড়ে যাওয়ায় নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়, দাবি রেল মন্ত্রীর

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.