Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিসগঢ়ে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি থেকে বিস্ফোরণ, জখম ১১ জওয়ান

ছত্তিসগঢ়ে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি থেকে বিস্ফোরণ, জখম ১১ জওয়ান

Online Desk জানুয়ারি 26, 2026
mao1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছিলেন, আগামী ৩১ মার্চের মধ্যে ভারতকে মাওবাদী মুক্ত করা হবে বলে। মাওবাদীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের সরকার। এই আবহে পাল্টা প্রত্যাঘাত করল অতিবাম সংগঠনটি। ছত্তিসগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইইডি থেকে বিস্ফোরণের ফলে জখম হলেন ১১ জন নিরাপত্তাকর্মী। মাওবাদী বিরোধী অভিযানের সময় এই বিস্ফোরণ হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার কারেগুট্টা পাহাড়ের জঙ্গলে অভিযান চালানো হচ্ছিল। সেই সময় এই বিস্ফোরণ ঘটে। এক পুলিশ কর্তা বলেন, আহতদের মধ্যে ১০ জন রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এর সদস্য। আরেকজন কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন এর সদস্য। ওই কর্তা জানান, কোবরার আহত সদস্য রুদ্রেশ সিং ২১০ ব্যাটেলিয়নের একজন সাব-ইন্সপেক্টর। রুদ্রেশ সিং এবং দুই ডিআরজি কর্মীর পায়ে গুরুতর আঘাত লেগেছে। অন্য তিন জনের চোখে চোট লেগেছে। তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার জন্য রায়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, কারেগুট্টার উসুর থানা এলাকার তাদপালা গ্রাম মাওবাদীদের জন্য একটি নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। গত বছর নভেম্বর মাসে নিরাপত্তা বাহিনী সেখানে ক্যাম্প করেছিল। ২০২৫ সালের এপ্রিল মে মাসে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনী কারেগুট্টার পাহাড়ের কাছে ঘন জঙ্গলে ২১ দিন ধরে অভিযান চালিয়েছিল। সেই সময় ৩১ জন মাওবাদীকে হত্যা করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, সেই সময় বাহিনী ৩৫টি অস্ত্র, ৪৫০টি আইইডি এবং বিপুল সংখ্যক ডেটোনেটর ও মাওবাদ সংক্রান্ত নথি উদ্ধার হয়েছিল।

Post Views: 61

Continue Reading

Previous: আনন্দপুরে বিধ্বংসী আগুনে মৃত ৩, ৯ ঘন্টা পেরিয়েছে, এখনও নিখোঁজ ৬ কর্মীর খোঁজ মেলেনি
Next: শহরে জোড়া অগ্নিকান্ড, আনন্দপুরের পর মল্লিকবাজারে বিধ্বংসী আগুন

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.