Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • আপনার‌ সন্তানকে সঠিক যৌনশিক্ষা কিভাবে দেবেন?

আপনার‌ সন্তানকে সঠিক যৌনশিক্ষা কিভাবে দেবেন?

Online Desk ডিসেম্বর 19, 2023
SEEEEEE-FINAL.jpg

সম্পূর্না সেনগুপ্ত, ওংকার ডেস্ক :

যৌনতা, যৌনশিক্ষা (sex-education) – এই দুটি শব্দই অনেক গুরুত্ব বহন করে। উপযুক্ত বয়সভিত্তিক যৌন শিক্ষা একটি শিশুর জন্য জীবনে সঠিক ভাবে বেড়ে ওঠা, সঠিক মূল্যবোধ,সম্ভ্রম, সামাজিক পরিসরে দায়িত্ব পালন; ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে।
বেশিরভাগ বাবা মাই শিশুর সাথে যৌনতা কিংবা যৌনশিক্ষা বিষয়ে কথা বলতে বিব্রত বোধ করেন। অধিকাংশ ক্ষেত্রে তারা এই বিষয়গুলো স্কুল, শিক্ষক- শিক্ষিকা প্রমুখের উপর ছেড়ে দেন। কিন্তু একথা অবশ্যই মনে রাখতে হবে যে শিশুর স্বাভাবিক বৌদ্ধিক, সামাজিক ও মানসিক বিকাশের জন্য সঠিক বয়সভিত্তিক যৌনশিক্ষা অত্যন্ত আবশ্যক। আর ই দায়িত্ব কেবলমাত্র বাবা মা ই পালন করতে পারেন। শিশুকে যৌনতা বিষয়ক শিক্ষা দেওয়ার সঠিক বয়স, কী কী শেখাবেন; নীচে রইলো বিস্তারিত বিবরণ বহু মনোবিদ, এবং শিশু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একজন শিশুকে বয়সের বিভিন্ন স্তর অনুযায়ী যৌনশিক্ষার পাঠ দান করা উচিত। যৌন বিষয়ক শিক্ষার নিয়ন্ত্রিত প্রভাব শিশুকে সামাজিক এবং ব্যক্তি পরিসরে সঠিক দায়িত্ব পালনে এবং একজন সচেতন নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে সাহায্য করে। যেহেতু যৌন শিক্ষার সাথে মানব দেহের শারীরিক গঠন, অঙ্গ-প্রত্যঙ্গের নাম, সঠিক ব্যবহার, প্রজনন, প্রজনন স্বাস্থ্য, সম্মতি, যৌন নিবিড়তা ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি যুক্ত থাকে, সেহেতু অভিবাভকদের এটা জানা খুব দরকার কোন বয়সে শিশুকে কী সেখানো উচিত।

২-৬বছর
যেহেতু এই বছরের শিশুদের মানসিক পরিপক্কতা খুবই কম থাকে, তাই এই বয়সের বাচ্চাদের শরীরের সব অঙ্গের সঠিক নাম শেখান। যৌনাঙ্গের জন্য ছদ্মনাম ব্যবহার না করে প্রয়োজনে মেডিকেল টার্ম ব্যাবহার করুন।

৭-১২ বছর
এই বয়সের শিশুরা বিদ্যালয়ে যায়, বিভিন্ন বন্ধু-বান্ধবীর সাথে তাদের মেলামেশা বাড়ে। স্বাভাবিক ভাবেই এই বয়সের শিশুদের মাথায় বাচ্চা কী করে হয়, মেয়ে বন্ধু, ছেলে বন্ধু, প্রেগন্যান্ট হওয়া, ইত্যাদি নানান বিষয় নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খায়। এই সময় থেকেই আপনার বাচ্চাকে নারী-পুরুষের সাবলীল মেলামেশা, সম্পর্ক, সামাজিক স্বাধীনতার বিষয়ে সহজ শিক্ষা দিন। গর্ভধারণের বিষয়ে জানতে চাইলে শিশুকে বলুন বাবা ও মায়ের ভালোবাসায় সন্তান তৈরি হয়, মায়ের পেটে সন্তান থাকে এবং সঠিক সময় মতো তার জন্ম হয়, ইত্যাদি। এছাড়াও, ভাল এবং খারাপ স্পর্শের, পার্থক্য বোঝান।

১৩-১৮ বছর
এই বয়সে আপনার সন্তান মোটামুটি ভাবে সচেতন হয়ে গেলেও সম্পূর্ণরূপে সমস্যা ও জটিলতার ঊর্ধ্বে একেবারেই নয়। বয়ঃসন্ধিকালে কোনো প্রকার ভুল করলে সন্তান কে বোঝান, ভুল সংশোধন করিয়ে দিন। উত্তেজিত হবেন না , আপনার সন্তানের সাথে সহযোগিতা করুন, বাস্তবতা এবং ফ্যান্টাসির মধ্যেকার পার্থক্য বুঝিয়ে দিন। এছাড়াও এই সময়ে আপনার সন্তানের সাথে যৌন সম্পর্কের সম্মতি, গোপনীয়তা ইত্যাদি বিষয়েও খোলামেলা আলোচনা করুন।

মনে রাখুন: যৌনতা এবং যৌনশিক্ষা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। সঠিক শিক্ষার অভাবে আপনার শিশুর ক্ষতি হতে পারে। তাই মনে রাখবেন সংকোচ করবেন না, লজ্জা পাবেন না। সঠিক বয়সভিত্তিক যৌনশিক্ষার পাঠদানের মাধ্যমে আপনার শিশুকে সচেতন এবং উন্নত ভবিষ্যতের অধিকারী হয়ে উঠতে সাহায্য করুন।

Post Views: 134

Continue Reading

Previous: লোকালয়ে ভাল্লুকের তাণ্ডব
Next: বহুমূল্য জাফরানের নতুন ঠিকানা উত্তরবঙ্গ

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.