Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যের ভবিষতের জন্য দল নির্বিশেষে কাজ করতে হবে, রেড রোডের ভাষণে এক হওয়ার ডাক শমীকের

রাজ্যের ভবিষতের জন্য দল নির্বিশেষে কাজ করতে হবে, রেড রোডের ভাষণে এক হওয়ার ডাক শমীকের

Online Desk জুলাই 6, 2025
shamik.png

ওঙ্কার ডেস্ক: ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে রেড রোডে জমায়েত করল রাজ্য বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিজের বক্তব্যে ফের দলমত নির্বিশেষে এক হওয়ার আহ্বান জানান রাজ্যবাসীকে। এদিন সভায় তিনি বলেন, ‘‘রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে, তাকে বন্ধ করতে হবে। বাংলাকে বাঁচাতে হলে শুধু বিজেপি নয়, সমাজের সমস্ত মানুষকে এক হতে হবে। যারা আমাদের সমর্থন করেন, সমালোচনা করেন বা ঘৃণা করেন সবাইকে এগিয়ে আসতে হবে।’’
রাজ্যের বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে শমীক জানান, ‘‘ধর্মান্ধতা, মৌলবাদ আর ফ্যাসিজম গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে।’’ দায়িত্ব নেওয়ার পরই তৃণমূলকে ২০২৬ সালে ‘বিসর্জন’ দেওয়ার হুঙ্কার শোনা গিয়েছে তাঁর মুখে, এদিনও সেই সুরই বজায় রাখলেন তিনি। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘১৯৪৭ সালের ২০ জুন যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ সৃষ্টি না করতেন, তাহলে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড থাকত না। তাঁর আদর্শ মেনে চলার সুযোগ এখনই। ২০২৬ সালে বাংলায় সেই পরিবর্তন ঘটিয়ে দেখাতে হবে।’’ শুভেন্দুর দাবি, শ্যামাপ্রসাদের আদর্শে চলতে পারলে বাংলায় উন্নয়ন আর প্রগতির পথে আর কোনও বাধা থাকবে না, দুর্নীতি ও অত্যাচার থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।

Post Views: 191

Continue Reading

Previous: জঙ্গি হাফিজ সইদ ও মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি পাকিস্তান
Next: কবিগুরুর এক শতাব্দী আগের আর্জেন্টিনা ভ্রমণের স্মৃতিচারণ করে শ্রদ্ধাজ্ঞাপন মোদীর

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.