Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  •  নববর্ষে বঙ্গবাসীকে জয় উপহার  শাহরুখের নাইটের  

 নববর্ষে বঙ্গবাসীকে জয় উপহার  শাহরুখের নাইটের  

Online Desk এপ্রিল 14, 2024
WhatsApp Image 2024-04-14 at 18.59.25

শুভাশিষ ঘোষঃ পয়লা বৈশাখে বঙ্গবাসীকে জয় উপহার নাইটদের। ১৬২ রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে দুই পয়েন্ট ঘরে তুলল শ্রেয়াস আইআররা। নাইট অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও ফিল সল্টের অনবদ্য জুটিতে জয় ফিরল কলকাতা নাইট রাইডার্সে। ৭৬ বলে ১২০ রানের পার্টনারসিপ করে দুজনে। সল্ট ৪৭ বলে ৮৯ রান ও শ্রেয়াস ৩৮ বলে ৩৮ রান করেছেন। শাহরুখের উপস্থিতিতে প্রথম থেকেই উচ্ছ্বসিত ছিল নাইট শিবিরের খেলোয়াড়রা। এদিন দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই ২২ রান দিয়ে লখনউ সুপার জায়ান্টসকে বেশ ধাক্কা দেন বোলার শামার জোসেপ। তবে এদিন মাত্র ৬ রান করে মহসিন খানের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় সুনীল নারিনকে। রঘুবংশীও এদিন বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। ৭ রান করে সেই মহসিন খানের বলেই আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।  উল্যেক্য এদিনের ম্যাচে টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠায় নাইট অধিনায়ক শ্রেয়াস। ৭ উইকেট হারিয়ে ১৬১ রান করে রাহুলের লখনউ সুপার জায়ান্টস। যদিও এদিনের ম্যাচে ৩ উইকেট নিয়ে কোচ গম্ভীরের মুখরক্ষা করলেন স্টার্ক। গতকাল সাংবাদিক বৈঠকে মিচেল স্টার্কের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংবাদিরা। সেখানে মিচেল স্টার্কের ওপরই আস্থা রেখেছিলেন নাইট কোচ গম্ভীর। এছাড়া এদিনের ম্যাচে বৈভব আরোরা, রাসেল, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন একটি করে উইকেট নেন। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল ২৭ বলে ৩ বাউণ্ডারি ও ২ ওভার বাউণ্ডারি সাহায্যে ৩৯ রান করেন। এছাড়া  নিকোলাস পুরাণ  ৩২ বলে ২ চার ও ৪ ছয়ের সাহায্যে ৪৫ রান ও আয়ুষ বাদোনি ২৭ বলে ২৯ রান করেন।

Post Views: 98

Continue Reading

Previous: গম্ভীরের মুখ রক্ষা স্টার্কের, ১৬২ টার্গেট নাইটদের
Next: গঙ্গা মিশনের উদ্যোগে পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগ

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.