Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হাসিনার বিচার প্রক্রিয়া দেখবে গোটা বিশ্ব, সরাসরি সম্প্রচার করবে ইউনুস সরকার

হাসিনার বিচার প্রক্রিয়া দেখবে গোটা বিশ্ব, সরাসরি সম্প্রচার করবে ইউনুস সরকার

Online Desk মে 30, 2025
yunus-hasina-1.jpg

ওঙ্কার ডেস্ক : বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সেই আবহে আসন্ন ঈদুজ্জোহার পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিচারকার্য শুরু করতে চলেছে মহম্মদ ইউনুস সরকার। সেই বিচার প্রক্রিয়া গোটা বিশ্বে সরাসরি সম্প্রচার করা হবে বলে খবর।

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আগামী ঈদের পরেই শেখ হাসিনার বিচার শুরু করা হবে। হাসিনা ছাড়াও বিচার শুরু হবে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। তাঁর বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এ ছাড়া বিচার হবে বাংলাদেশ পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। এই বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার জন্য বাংলাদেশ সরকার সব দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশ দেবে। পাশাপাশি বাংলাদেশের টিভি চ্যানেল এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্মগুলিকেও বিচার কাজ সম্প্রচার করার নির্দেশ দেওয়া হতে পারে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিয়ম অনুযায়ী অভিযুক্তদের বাড়ির ঠিকানায় নোটিস পাঠানো হবে। সেই নোটিসের প্রেক্ষিতে কোনও জবাব না দিলে তাঁদের নামে দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হবে। সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে কোনও সাড়া না পেলে অভিযুক্তদের পলাতক ঘোষণা করা হবে। তবে পলাতক ঘোষণা করা হলেও তাঁদেরকে আইনজীবী দেবে সরকার। নিজেরাও আইনজীবী নিয়োগ করতে পারবেন শেখ হাসিনা-সহ অভিযুক্তরা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর হয়ে মামলা লড়ার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। তবে সেক্ষেত্রে হাসিনার লিখিত সম্মতি প্রয়োজন।

Post Views: 281

Continue Reading

Previous: চাকরিহারাদের “অর্ধনগ্ন মিছিল”-এর জেরে পুলিশি ধরপাকড় শিয়ালদায়, সমস্যায় অফিসযাত্রীরা
Next: পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অনুব্রতকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলল তৃণমূল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.