Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রাজ কুন্দ্রা ও শিল্পার বিরুদ্ধে

৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রাজ কুন্দ্রা ও শিল্পার বিরুদ্ধে

Online Desk আগস্ট 14, 2025
20250814_131043.jpg

ওঙ্কার ডেস্ক: পর্নকাণ্ডের পর ফের সংবাদ শিরোনামে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা। ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল অভিনেত্রী দম্পতির বিরুদ্ধে। মুম্বইয়ের এক ব্যবসায়ীর ৬০ কোটি টাকা রাজ ও শিল্পা আত্মসাত করেছেন বলে অভিযোগ। ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’ এর পরিচালক ছিলেন রাজ-শিল্পা। এই সংস্থায় বিনিয়োগ করে ওই ব্যবসায়ী প্রতারিত হয়েছেন বলে অভিযোগ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, অভিযোগকারী ব্যবসায়ীর নাম দীপক কোঠারি। ঠিক কী অভিযোগ? দীপক জানিয়েছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি মোট ৬০.৪৮ কোটি টাকা রাজ-শিল্পাকে দেন। কিন্তু সেই টাকা শেষ পর্যন্ত ব্যক্তিগত খাতে খরচ করা হয় বলে অভিযোগ। ২০১৫ সালে এজেন্ট রাজেশ আর্যার মাধ্যমে তাঁর শিল্পা-রাজের সঙ্গে আলাপ হয় বলে কোঠারির দাবি। অভিনেত্রী দম্পতি তখন ‘বেস্ট ডিল টিভি’র পরিচালক ছিলেন। সংস্থার ৮৭ শতাংশ শেয়ারের মালিক ছিলেন শিল্পা। রাজেশ আর্যা প্রথমে ১২% বার্ষিক সুদে ৭৫ কোটি টাকা ঋণ চেয়েছিলেন। কিন্তু কর বাঁচাতে বিনিয়োগ আকারে টাকা নেওয়ার কথা বলেন তিনি। নির্দিষ্ট সময়ে টাকা ফেরত দেওয়া হবে বলে উভয়ের মধ্যে চুক্তি হয়।

কোঠারির আরও অভিযোগ, ২০১৫ সালের এপ্রিলে তিনি প্রথম টাকা দেন। সেই সময় প্রায় ৩১.৯৫ কোটি টাকা দেন তিনি। পরে জুলাই ২০১৫ থেকে মার্চ ২০১৬-র মধ্যে তিনি আরও ২৮.৫৪ কোটি টাকা পাঠান। শুধু তাই নয় স্ট্যাম্প ডিউটি বাবদ অতিরিক্ত ৩.১৯ লাখ টাকাও দেন তিনি। ব্যক্তিগত গ্যারান্টি দেওয়া সত্ত্বেও ২০১৬ সালের সেপ্টেম্বরে সংস্থার পরিচালক পদ থেকে ইস্তফা দেন শিল্পা। কিছু দিন বাদে সংস্থা দেউলিয়া হয়ে যায়। সংস্থার বিরুদ্ধে ১.২৮ কোটি টাকার দেউলিয়া মামলা হয়। আর গোটা বিষয়টি কোঠারি আগে জানতেন না বলে অভিযোগ। একাধিক বার টাকা ফেরতের অনুরোধ করা সত্ত্বেও টাকা পাননি অভিযোগকারী। প্রথমে জুহু থানায় মামলা হয়। পরে তদন্তের দায়িত্ব পায় মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং।

Post Views: 185

Continue Reading

Previous: এঙ্গেজমেন্ট সেড়ে ফেললেন শচিন পুত্র অর্জুন; পাত্রী সানীয়া চন্দক
Next: কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর; উপভোক্তাদের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.