Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এঙ্গেজমেন্ট সেড়ে ফেললেন শচিন পুত্র অর্জুন; পাত্রী সানীয়া চন্দক

এঙ্গেজমেন্ট সেড়ে ফেললেন শচিন পুত্র অর্জুন; পাত্রী সানীয়া চন্দক

Online Desk আগস্ট 14, 2025
tendulkar.png

ওঙ্কার ডেস্ক: শচিন তেন্ডুলকরের ছেলে ও তরুণ ক্রিকেটার অর্জুন তেন্ডুলকর জীবনের নতুন ইনিংস শুরু করলেন। মুম্বইয়ের ব্যবসায়ী পরিবার ঘাইয়ের নাতনি সানিয়া চন্দকের সঙ্গে বাগদান সারলেন ২৫ বছরের এই বাঁ-হাতি পেস বোলিং অলরাউন্ডার। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয় অনুষ্ঠানটি।
অর্জুন ২০২০-২১ মরসুমে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে আত্মপ্রকাশ করেন, এরপর ভারত অনূর্ধ্ব-১৯ ও গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে বল ও ব্যাট হাতে সীমিত সুযোগেও নজর কেড়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে একটি শতরান, দুটি অর্ধশতরান ও ৩৭টি উইকেট।
পাত্রী সানিয়া চন্দক জনসমক্ষে তেমন আসেন না। সোশ্যাল মিডিয়াতেও তেমন আক্টিভ নন তিনি। তাঁর পরিবার আতিথেয়তা ও খাদ্য শিল্পে সুপরিচিত নাম, ‘ইন্টারকন্টিনেন্টাল’ হোটেল এবং আইসক্রিম ব্র্যান্ড ‘ব্রুকলিন ক্রিমারি’ ব্যবসা সামলাচ্ছে ঘাই পরিবার।
ক্রিকেট জগতের কোনও নামী মুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কি না, তা এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়াতেও বাগদানের বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিও সামনে আসে নি এখন পর্যন্ত।

Post Views: 296

Continue Reading

Previous: করাচিতে স্বাধীনতা দিবসের রাতে বেপরোয়া গুলি, নিহত ১৩; আতঙ্কে দেশবাসী
Next: ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রাজ কুন্দ্রা ও শিল্পার বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.