Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ‘শ্রমশ্রী’ প্রকল্প?

আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ‘শ্রমশ্রী’ প্রকল্প?

Online Desk আগস্ট 27, 2025
migrant-worker.jpg

ওঙ্কার ডেস্ক: ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তাঁদের জন্য পশ্চিমবঙ্গ সরকার ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছে। এই পরিস্থিতিতে নয়া প্রকল্প নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে, রাজ্য সরকার কি এমন প্রকল্প চালু করতে পারে?

আইনজীবীদের অনেকের মত, সামাজিক সুরক্ষার স্বার্থে রাজ্য সরকার প্রকল্প চালু করতে পারে। এতে কোনও বাধা নেই। তবে সরকার কোন উদ্দেশে এই সুবিধা চালু করছে তার ব্যাখ্যা থাকা দরকার। তা নাহলে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে সরকার। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার আগেই বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতা চালু করেছে। সেই ‘যুবশ্রী’ প্রকল্পে মাসে ১,৫০০ টাকা করে পাওয়া যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, ‘শ্রমশ্রী’ প্রকল্প কার্যত এক ধরণের বেকার ভাতাই। সামনের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য এই প্রকল্প চালু করেছে বলে সমালোচকদের মত। প্রসঙ্গত, শ্রমশ্রী প্রকল্প অনুযায়ী, কোনও পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে বাংলায় ফিরলে তাঁকে আগামী এক বছর পর্যন্ত বা কাজ খুঁজে না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে।

বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে বলে একাধিক অভিযোগ সামনে এসেছে। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের মত রাজ্য গুলিতে বাঙালি হেনস্থার ঘটনা সামনে এসেছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার জন্য আহ্বান করেছেন। বাংলার প্রশাসনিক প্রধান বিজেপিকে নিশানা করে জানিয়েছেন, এ রাজ্য থেকে যেমন ২২ লক্ষ শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন। তেমনই ভারতের বিভিন্ন রাজ্য থেকেও দেড় কোটি মানুষ এই রাজ্যে কাজ করছেন।

Post Views: 92

Continue Reading

Previous: লাগাতার ডলারের সামনে ভারতীয় রুপির কমছে মান, অতিরিক্ত শুল্কের জেরেই এই দরপতন
Next: দিল্লি থেকে কলকাতা মাত্র ৫ ঘন্টায়, মোদীকে নির্মীয়মাণ উচ্চ গতির বুলেট ট্রেন দেখাবেন জাপানের প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.