Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি থেকে কলকাতা মাত্র ৫ ঘন্টায়, মোদীকে নির্মীয়মাণ উচ্চ গতির বুলেট ট্রেন দেখাবেন জাপানের প্রধানমন্ত্রী

দিল্লি থেকে কলকাতা মাত্র ৫ ঘন্টায়, মোদীকে নির্মীয়মাণ উচ্চ গতির বুলেট ট্রেন দেখাবেন জাপানের প্রধানমন্ত্রী

Online Desk আগস্ট 27, 2025
bullet-train.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী বৃহস্পতিবার জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই সফরে তাঁকে উচ্চ গতি সম্পন্ন নির্মীয়মাণ বুলেট ট্রেন দেখাবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা। ই-১০ সিরিজের ওই বুলেট ট্রেন জাপানে চালু হওয়ার পর তা ভারতেও দৌড়াতে শুরু করবে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার টোকিও-তে ভারত-জাপান শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। ওই দিনই ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মিয়াগিতে যাবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা। সেখানে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানিতে নির্মীয়মাণ ই-১০ সিরিজের বুলেট ট্রেন দেখানো হবে মোদীকে। সূত্রের খবর, জাপানে উচ্চ গতির ওই ট্রেন যাত্রা শুরু করার পরে ভারতে মুম্বই-আহমেদাবাদের মধ্যে চলাচল শুরু করবে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রধানমন্ত্রী মোদীর জাপান সফরে একটি চুক্তি হয়েছিল। যাতে মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেন চালুর কথা হয়েছিল। তখন জাপানের তরফে ই-৫ সিরিজের বুলেট ট্রেন ভারতকে দেওয়ার কথা হয়েছিল। যদিও জাপানের তরফে পরে সিদ্ধান্ত বদল করে বলা হয়, ভারতকে আরও উন্নত ই-১০ সিরিজের বুলেট ট্রেন দেওয়া হবে। এই প্রস্তাবে রাজি হয় নয়াদিল্লি। প্রধানমন্ত্রী মোদীকে কারখানায় নিয়ে গিয়ে এই ই-১০ সিরিজের নির্মীয়মান ট্রেন দেখাবেন জাপানের প্রধানমন্ত্রী। নতুন এই ট্রেনের বিশেষত্ব হচ্ছে এটি সাইক্লোন বা ভূমিকম্পে লাইনচ্যুত হবে না। সেই সঙ্গে দুর্ঘটনার কবলে পড়লেও যাত্রী বা চালকের প্রাণহানির ঘটনাও ঘটবে না। কারণ প্রথম কামরাটিতে চালক থাকবেন না। উচ্চ গতি সম্পন্ন এই ট্রেন ঘণ্টায় ৩২০ কিলোমিটার পথ পাড়ি দেবে। কলকাতা থেকে দিল্লি যেতে সময় লাগবে মাত্র পাঁচ ঘণ্টা।

Post Views: 283

Continue Reading

Previous: আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ‘শ্রমশ্রী’ প্রকল্প?
Next: শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের নামে একসঙ্গে দায়ের হল এফআইআর! কেন এমন কান্ড?

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.