Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের নামে একসঙ্গে দায়ের হল এফআইআর! কেন এমন কান্ড?

শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের নামে একসঙ্গে দায়ের হল এফআইআর! কেন এমন কান্ড?

Online Desk আগস্ট 27, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: এবার এফআইআর দায়ের হল বলিউড তারকা শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের পাশাপাশি বিখ্যাত এক গাড়ি নির্মাণ সংস্থার ছ’জন শীর্ষকর্তার নাম উঠে এসেছে রাজস্থানের ভরতপুরে। অভিযোগ, তাঁরা এমন এক গাড়ির প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন, যার নির্মাণগত ত্রুটি রয়েছে বলে দাবি করা হয়েছে। এক স্থানীয় বাসিন্দা মামলা দায়ের করেছেন, যিনি অভিযোগ করেছেন যে, তিনি ২০২২ সালে একটি ওই কোম্পানির একটি গাড়ি কিনেছিলেন। কিন্তু মাসকয়েকের মধ্যেই গাড়িটিতে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় এবং একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও সমস্যার সমাধান করা হয়নি।

এই ঘটনাটি এমন সময় সামনে এসেছে, যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের দায়িত্বশীলতা নিয়ে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে। গত বছর সুপ্রিম কোর্টের এক রায়ে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য তারকাদের দায় বহন করতে হবে।
অভিযোগ অনুযায়ী, ভরতপুরের বাসিন্দা কীর্তি সিং ২০২২ সালের জুন মাসে ২৩ লক্ষ ৯৭ হাজার ৩৫৩ টাকায় হরিয়ানার সোনিপতের কুণ্ডলিতে অবস্থিত মালবা অটো সেলস প্রাইভেট লিমিটেড থেকে সেই কোম্পানির গাড়িটি কেনেন। তাঁর অভিযোগ, গাড়িটি ব্যবহারের ছ’থেকে সাত মাস পর থেকেই বারবার সমস্যা দেখা দেয়। তিনি বলেন, “গাড়ি চালানোর প্রায় ছ’থেকে সাত মাস পর থেকেই টেকনিক্যাল সমস্যা দেখা দিতে থাকে। উচ্চ গতিতে চালালে গাড়ি থেকে শব্দ হয় এবং তা কাঁপতে শুরু করে। গাড়ির ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমেও ত্রুটি দেখা যায়।” তিনি আরও অভিযোগ করেন, যখন তিনি এই সমস্যাগুলি নিয়ে ডিলারশিপের কাছে যান, তখন তাঁকে জানানো হয় যে, এগুলো নাকি ওই মডেলের গাড়ির স্বাভাবিক সমস্যা এবং এগুলো সমাধান করা সম্ভব নয়। কীর্তির দাবি, এটি আসলে উৎপাদনগত ত্রুটি।

এরপর তিনি ভরতপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নং–২-এ একটি ব্যক্তিগত মামলা দায়ের করেন। আদালত পরে মথুরা গেট থানাকে নির্দেশ দেয় ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় (প্রতারণা সম্পর্কিত) এবং অন্যান্য প্রযোজ্য ধারায় আনুষ্ঠানিক মামলা নথিভুক্ত করতে। আদালতের নির্দেশে পুলিশ এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে।

১৯৯৮ সাল থেকে এই গাড়ির কোম্পানিটির সঙ্গে যুক্ত শাহরুখ খান এবং দীর্ঘদিন ধরে তিনি সংস্থাটির অন্যতম পরিচিত ব্র্যান্ড অ্যাম্বাসাডর। দীপিকা পাড়ুকোন ২০২৩ সালের ডিসেম্বরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যোগ দেন। গত বছর দু’জনকে একসঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা যায়। এই ক্ষেত্রে এফআইআর নথিভুক্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা, বিশেষ করে কারণ এটি সরাসরি তারকা ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের দায়বদ্ধতার প্রশ্ন তুলছে—যা নিয়ে ২০২৩ সালে সুপ্রিম কোর্টের রায় প্রচারকদের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য দায়ী করেছে। তবে এখনও পর্যন্ত শাহরুখ খান বা দীপিকা পাড়ুকোন কেউই এই অভিযোগ বা মামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Continue Reading

Previous: দিল্লি থেকে কলকাতা মাত্র ৫ ঘন্টায়, মোদীকে নির্মীয়মাণ উচ্চ গতির বুলেট ট্রেন দেখাবেন জাপানের প্রধানমন্ত্রী
Next: ট্রাম্পের ফোন ধরছেন না মোদী; দাবী জার্মান সংবাদমাধ্যমের

সম্পর্কিত গল্প

New-Project-46.webp

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে হলফনামা

Online Desk অক্টোবর 27, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
bjp-protest.webp

খাড়্গের ‘বাপ’ মন্তব্যে দেশজুড়ে বিজেপির বিক্ষোভ, ক্ষমা চাইতে হবে, দাবি পদ্ম শিবিরের

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-47.webp

পাণ্ডবেশ্বরে খনিতে আটকে ১২ শ্রমিকের রুদ্ধশ্বাস উদ্ধার, ভোররাতে সফল যৌথ অভিযান

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতের স্কিন কেয়ার:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

বাড়ির উঠানে শীতকালে সবজি চাষ করুন সহজে:

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.