Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের পিছিয়ে গেল শুভাংশুর মহাকাশযাত্রা

ফের পিছিয়ে গেল শুভাংশুর মহাকাশযাত্রা

Online Desk জুন 11, 2025
20250611_114918.jpg

ওঙ্কার ডেস্ক: ফের একবার মহাকাশযাত্রা পিছিয়ে গেল শুভাংশু শুক্লার। ১১ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রওনা দেওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে এই যাত্রা স্থগিত করা হয়েছে। স্পেসএক্স এর তরফে জানানো হয়েছে, রকেটের ‘স্ট্যাটিক ফায়ার’ টেস্টের পর, বুস্টার পর্যায়ে লিক্যুইড অক্সিজেন লিকের কারণে মিশনটি স্থগিত করা হয়েছে।

এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করে স্পেসএক্স এর তরফে বলা হয়েছে, ‘লিক্যুইড অক্সিজেন লিক এর সমস্যাটি ঠিক করার জন্য সময় প্রয়োজন। তাই ফ্যালকন-৯ উৎক্ষেপণ আপাতত স্থগিত রাখা হচ্ছে। মেরামতের কাজ শেষ হলে এবং রেঞ্জ নিয়ে নিশ্চিত হওয়ার পর নতুন উৎক্ষেপণের তারিখ ঘোষণা করা হবে।’উল্লেখ্য এর আগেও আবহাওয়া জনিত কারণে অভিযান স্থগিত করা হয়েছিল। এই নিয়ে অ্যাক্সিয়ম-৪ মিশনকে চতুর্থবার বাধার সম্মুখীন হতে হল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফেও উৎক্ষেপণ স্থগিতের কথা জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে ইসরোর তরফে বলা হয়েছে, ‘ফ্যালকন ৯ উৎক্ষেপণযানের বুস্টার স্টেজ যাচাইয়ের জন্য লঞ্চপ্যাডে সাত সেকেন্ডের হট টেস্ট চালানো হয়। সেই সময়ই লিক্যুইড অক্সিজেন লিক চিহ্নিত হয়।’

উল্লেখ্য, শুভাংশু শুক্লা ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। এই মিশনেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল তাঁর। অ্যাক্সিয়ম স্পেস, নাসা, স্পেসএক্স ও ইসরোর যৌথ উদ্যোগে আয়োজিত এই মিশনই ভারতের দ্বিতীয় মানব মহাকাশযাত্রা। ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম ভারতের হয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। সেবারে সহযোগিতা করেছিল সোভিয়েত ইউনিয়ন।

Post Views: 223

Continue Reading

Previous: বুধবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
Next: মেট্রোর আদলে হতে চলেছে লোকাল ট্রেন, মুম্বাই দুর্ঘটনার পর নয়া সিদ্ধান্ত রেলের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.