অরূপ পোদ্দার, শিলিগুড়ি : আগামী একুশে জুলাই শহীদ দিবসের দিন উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। কিন্তু বিজেপি যুব মোর্চার এই উত্তর কন্যা অভিযানের অনুমতি দেয়নি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বলে খবর। আর সেই কারণে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
শংকর ঘোষ পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন পুলিশের উচ্চ পদস্থ কর তারা তাদের মেরুদন্ড জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটে। এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানিয়েছেন পুলিশ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের অনুমতি দেন রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে। কিন্তু বিরোধীদলের যেকোনো কর্মসূচিকে তারা দমিয়ে দেওয়ার চেষ্টা করেন ভারতীয় জনতা পার্টি অতীতের যে কোন সামান্যতম কর্মসূচি গ্রহণ করলেও সে অনুমতি বাতিল করে দেওয়া হয়।
অন্যদিকে এই প্রসঙ্গ নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন একুশে জুলাই আজকের নয় ২৭ বছর ধরে পালিত হয়ে আসছে আসলে সেদিন আমরা শহীদদের দর্পণ করি, সেদিন বেছে বেছে অন্য প্রোগ্রাম করা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সুত্র মারফত জানা গেছে বিজেপির যুব মোর্চার তরফে পুলিশের কাছে এই আন্দোলনের অনুমতি চাইতে গেলে পুলিশের তরফ থেকে জানানো হয় ওই পথে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে আইন-শৃঙ্খলার সমস্যা হতে পারে তাই এই কর্মসূচি পালন করা যাবে না বলে জানায় পুলিশ। এর পাশাপাশি সমস্যায় পড়তে পারেন রোগীরা সেই কারণ দেখি ওই কর্মসূচির অনুমতি নেই বলে জানিয়ে দেওয়া হয় পুলিশের তরফ থেকে।
