Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হিমাচলের মান্ডিতে ভয়ংকর ভূমিধস, কুকুরের ডাক বাঁচিয়ে দিল ৬৭ জনকে !

হিমাচলের মান্ডিতে ভয়ংকর ভূমিধস, কুকুরের ডাক বাঁচিয়ে দিল ৬৭ জনকে !

Online Desk জুলাই 8, 2025
dogd.jpg

ওঙ্কার ডেস্ক : বর্ষাকালে ভূমিধস, আকস্মিক বন্যা এবং মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকা। এই বিপর্যয়ের মাঝে একটি কুকুরের ডাক বাঁচিয়ে দিল ৬৭ জনকে। মান্ডি জেলায় ২০টি পরিবারের ৬৭ জন ভূমিধস থেকে বেঁচে গিয়েছেন কুকুরের ডাকের ফলে।

৩০ জুন, মধ্যরাতে মান্ডির ধরমপুর এলাকার সিয়াথি গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়। গ্রামের নরেন্দ্র নামের এক বাসিন্দা বলেন, তাঁর বাড়ির দ্বিতীয় তলায় ঘুমন্ত অবস্থায় ছিল কুকুরটি। হঠাৎ জোরে জোরে ডাকতে শুরু করে প্রাণীটি। সেই ডাকের ফলে ঘুম ভেঙে যায় নরেন্দ্রর। তিনি বলেন, ‘কুকুরের ডাকের ফলে ঘুম থেকে উঠে দেখি বাড়ির দেওয়ালে একটা বড় ফাটল এবং জল ঢুকতে শুরু করেছে ঘরে। এর পর আমি কুকুরটিকে নিয়ে নীচে যাই। দৌড়ে গিয়ে সবাইকে জাগিয়ে তুলি।’

নরেন্দ্র জানান তিনি জেগে ওঠার পর গ্রামের অন্যান্য লোকদের জাগিয়ে তোলেন। এরপর নিরাপদ আশ্রয়ে চলে যান সবাই। বৃষ্টি মাথায় নিয়ে তড়িঘড়ি সবকিছু ফেলে মানুষজন নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই, গ্রামটি ভূমিধসের কবলে পড়ে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রায় এক ডজন বাড়ি ভেঙে পড়েছে। গ্রামে টিকে গিয়েছে মাত্র চার-পাঁচটি বাড়ি। বাকি বাড়িগুলি ভূমিধসের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছে। বিপর্যয় থেকে প্রাণ বাঁচাতে ত্রিয়াম্বালা গ্রামে নয়না দেবী মন্দিরে আশ্রয় নিয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্তদেরকে প্রশাসনের তরফে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।

Post Views: 207

Continue Reading

Previous: পাসপোর্টের মেয়াদ শেষের আগে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে
Next: বিজেপির উত্তরকন্যা অভিযানে বাঁধা হয়ে দাঁড়ালো পুলিশ!

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.