Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তীব্র জল সঙ্কটের মুখে শহর শিলিগুড়ি !

তীব্র জল সঙ্কটের মুখে শহর শিলিগুড়ি !

Online Desk মে 10, 2024
water.png

অরূপ পোদ্দার, শিলিগুড়ি : জলকষ্টের সম্মুখীন হতে চলেছে শিলিগুড়ি শহর! তিস্তার বাঁধ সংস্কার সহ ফুলবাড়ি পানীয় জল উত্তোলন কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে পলি সরানোর কাজ চলাকালীন শহর শিলিগুড়িতে সংকট দেখা দেবে পানীয় জলের। এই নিয়ে পুরনিগমের তরফে আগাম সতর্কতা জারি করা হয়েছে। চালু করা হয়েছে কন্ট্রোল রুম। পরিস্থিতির দিকে নজর রাখছেন খোদ পুরনিগমের মেয়র গৌতম দেব। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাওভাবে যেন পানীয় জলের সমস্যা দেখা না দেয় সে জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও আশঙ্কায় রয়েছেন শহরবাসী।
বেশ কয়েক বছর যাবৎ শহরে জলকষ্ট অব্যাহতই রয়েছে। বেশকিছু ওয়ার্ডে জলের ট্যাঙ্ক পাঠানো আছে। এবার ফের প্রায় একমাসের জন্য জল সমস্যায় পড়তে চলেছে শহরবাসী। প্রসঙ্গত, সিকিমের হড়পা বানের জেরে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, পলি মাটিও জমে গিয়েছে নদী সহ লিঙ্ক ক্যানালে। তাই বর্ষার আগেই বাঁধ মেরামতের পাশাপাশি পলিও পরিষ্কার করা হবে। স্বাভাবিকভাবেই পানীয় জল সরবরাহের জন্য তিস্তা থেকে জল তোলা সম্ভব নয় এই পরিস্থিতিতে। ইতিমধ্যে এই কাজ করার জন্য জনস্বাস্থ্য কারিগরি ও সেচ দফতর একটি নকশা তৈরি করে নিয়েছে। শুরু হতে চলেছে কাজ। তবে শহরাবাসীর সমস্যার কথা মাথায় রেখে পর্যাপ্ত জলের ট্যাঙ্ক ও পাউচের ব্যবস্থা করছে পুরনিগম। পাশাপাশি ৬কোটি ৯লক্ষ টাকা দিয়ে যে জলাশয় বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার কাজও একমাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Post Views: 90

Continue Reading

Previous: ১৫ জুনের মধ্যে দলগঠনের আশ্বাস ইস্টবেঙ্গল শীর্ষকর্তার
Next: বিচারপতি অমৃতা সিনহার স্বামীর মামলা খারিজ সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.