Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময় বাড়াল কমিশন, পিছালো খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও

এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময় বাড়াল কমিশন, পিছালো খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও

Online Desk নভেম্বর 30, 2025
eci-2.jpg

ওঙ্কার ডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় বড় নির্দেশ নির্বাচন কমিশনের। এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং ওয়েবসাইটে আপলোড করার সময়সীমা বাড়াল নির্বাচন পরিচালনাকারী সংস্থা। রবিবার এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে কমিশনের তরফে।

নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। খসড়া ভোটার তালিকা তৈরি করার কাজ চলবে ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এর পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর। সেই তালিকার ভিত্তিতে কারোর কোনও অভিযোগ থাকলে, তা কমিশনে জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, আগে কমিশনের তরফে বলা হয়েছিল ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং ওয়েবসাইটে আপলোড করতে হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল ৯ ডিসেম্বর। কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা জানিয়েছিল ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। কিন্তু নতুন নির্দেশিকায় সমস্ত প্রক্রিয়া এক সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন চলছে। গত ৪ নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এসআইআর এর কাজের অতিরিক্ত চাপে একাধিক বিএলও এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। এই আবহে সময়সীমা বাড়ানো তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Post Views: 114

Continue Reading

Previous: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিটওয়া’
Next: ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে সোনিয়া–রাহুলের বিরুদ্ধে নয়া এফআইআর; ফের তীব্র রাজনৈতিক ঝড়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.