Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআর: কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সি-এর তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর: কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সি-এর তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

Online Desk জানুয়ারি 19, 2026
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর- প্রক্রিয়ায় কাদের তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে তার তালিকা নির্বাচন কমিশনকে প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলেছে সর্বোচ্চ আদালত। বিচারপতি জানিয়েছেন, শুনানিতে কারও কাছ থেকে নথি নেওয়া হলে তার রসিদও দিতে হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সূত্রে প্রথমে জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের তথ্যগত অসঙ্গতি রয়েছে। যদিও পরে কমিশন জানায় পশ্চিমবঙ্গে সেই সংখ্যা কমে হয়েছে ৯৪ লক্ষ ৪৯ হাজার। সেই তালিকায় যাদের নাম রয়েছে, তাদেরকেই শুনানির নোটিস পাঠানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং একাধিক রাজনৈতিক দল সরব হয়েছিল কোন যুক্তিতে এই ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে তা নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতের অফিসে তথ্যগত অসঙ্গতির তালিকা টাঙাতে হবে কমিশনকে। সেই সঙ্গে ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসেও ওই তালিকা টাঙাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার খুলে সেখানেই সাধারণ মানুষকে নথি জমা দেওয়ার সুযোগ দিতে হবে।

Post Views: 225

Continue Reading

Previous: মনিকার্ণিকা ঘাট পুননবিকরন নিয়ে চরম উত্তেজনা বানারাসীতে; ভাঙ্গা মুর্তি নিয়ে সমালোচনার মুখে সরকার
Next: দিল্লির পর ভয়াবহ ভূমিকম্প লাদাখে, সতর্কতা জারি কেন্দ্রের

সম্পর্কিত গল্প

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.