Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘নির্বাচন কমিশন যে প্রমাণপত্র চাইছেন মোদির মন্ত্রীসভার সদস্যদের তা নেই’ : বিকাশরঞ্জন ভট্টাচার্য

‘নির্বাচন কমিশন যে প্রমাণপত্র চাইছেন মোদির মন্ত্রীসভার সদস্যদের তা নেই’ : বিকাশরঞ্জন ভট্টাচার্য

Online Desk অক্টোবর 29, 2025
Bikash.jpg

রাজ্যে SIR ঘোষণার পর চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। এমন কি এই আতঙ্কে নাগরিকত্ব হারানোর ভয়ে আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। ভোটার তালিকা সংশোধনের মধ্য দিয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে ভীতির আবহ তৈরি হয়েছে তাতে ২৬শে-র নির্বাচনের আগ রাজ্যের সামাজিক ও রাজনৈতি পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকেই। SIR নিয়ে কী পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে রাজ্যে, সেই সম্পর্কে ওঙ্কার বাংলাকে জানালেন বরিষ্ঠ সিমিএম নেতা ও সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।

সাক্ষাৎকার : বিশ্বজিৎ হালদার

প্রশ্ন: SIR নিয়ে বাংলার মুসলিম ও মতুয়া সমাজ আতঙ্কিত ।

বিকাশ ভট্টাচার্য : শুধু মুসলিম বা মতুয়া সমাজ নয়, সাধারণ মানুষও আতঙ্কিত। SIR-এর জন্য যে ১২টা প্রমাণপত্র চাওয়া হয়েছে, আমি দাবি করছি নির্বাচন কমিশনের আধিকারিকরা আগে সেই প্রমাণ পত্র দেখাক। মোদীর মন্ত্রিসভার সব সদস্য কি এইসব প্রণাম পত্র দেখাতে পারবেন ? যে মানুষগুলো ফুটপাতে থাকেন। ঝড় বৃষ্টিতে বাসস্থান বদল করেন তাঁরা প্রমাণ কোথায় পাবেন ? যে দেশের প্রধানমন্ত্রী নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র দেখাতে পারে না, সেই দেশের মানুষকে নাগরিকত্বের প্রমাণ পত্র চান কী ভাবে !

প্রশ্ন : অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও হবে।

বিকাশ ভট্টাচার্য : SIR নিয়ে তৃণমূল হম্বিতম্বি করছে। কিন্তু মনে রাখতে হবে, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মোদী সরকার এই SIR করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এনডিএ সরকারের শরিক ছিলেন তখন বাংলায় অনুপ্রবেশ নিয়ে সংসদে খুব নির্লজ্জ ভাবে সরব হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুপ্রবেশের তথ্যকে হাতিয়ার করে মোদী সরকার SIR করছে। তাই কুণাল ঘোষ বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ঘেরাও করার কথা বলেন, কুণাল ঘোষের উচিত আগে ‘তাঁর পিসিকে ঘেরাও করা।

প্রশ্ন SIR নিয়ে বামেদের অবস্থান কি ?

বিকাশ ভট্টাচার্য : SIR তো নতুন কিছু নয়। ২০০২সালে তো SIR হয়েছিল। তখন তো এত হইচই হয়নি। তখন রাজ্যে বাম সরকার ছিল। আসলে তৃণমূল ও বিজেপি SIR নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছেন। যাতে মানুষ তৃণমূল সরকারের দিকে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলতে না পারেন। বিজেপি ও তৃণমূল একটা প্রচার করতে চায় রাজ্যে তৃণমূল ও বিজেপি ছাড়া কোন বিকল্প নেই।

Post Views: 126

Continue Reading

Previous: মৌনী রায়ের রেস্তরাঁর খাবারের দাম দেখে চক্ষু ছানাবড়া! সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং’এর শিকার অভিনেত্রী
Next: ক্ষমতায় এলে মদের উপর ১০০% নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.