Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মৌনী রায়ের রেস্তরাঁর খাবারের দাম দেখে চক্ষু ছানাবড়া! সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং’এর শিকার অভিনেত্রী

মৌনী রায়ের রেস্তরাঁর খাবারের দাম দেখে চক্ষু ছানাবড়া! সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং’এর শিকার অভিনেত্রী

Online Desk অক্টোবর 29, 2025
jyhg.png

ওঙ্কার ডেস্ক: অভিনয়ের পাশাপাশি নিজস্ব ব্যবসা শুরু করার মতো বিষয় অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে নতুন নয়। সেই তালিকায় বেশ কিছু বছর আগেই নাম লিখিয়েছেন অভিনেত্রী মৌনী রায়। তাঁর রেস্তরাঁর নাম রেখেছেন ‘বদমাশ’। সম্প্রতি বঙ্গকন্যার এই রেস্তরাঁর খাবারের দাম নিয়ে শুরু হয়েছে চর্চা।
প্রসঙ্গত, মৌনীর রেস্তরাঁয় খাবারের দাম শুরু মোটামুটি ৩০০ টাকা থেকে। তাঁর মধ্যে রয়েছে ভারতীয় খাবার থেকে বিভিন্ন ফিউসন খাবার, শাহী টুকরা ও গুলাব জামুনের মতো নানা মিষ্টি। রয়েছে মশলা পিনাট, মশলা পাঁপড়, ক্রিস্পি কর্ন-সহ চিংড়ির নানা পদ, নান, কুলচা, তন্দুরি রুটির মতো নানা খাবার। ভারতীয় খাবারগুলির নানা নিরামিষ পদের দাম শুরু হচ্ছে মোটামুটি ২৯৫ টাকা থেকে। চিংড়ির পদ শুরু ৭৯৫ টাকা থেকে। তন্দুরি রুটির দাম ১০৫ টাকা, নান ও কুলচার দাম যথাক্রমে ১১৫ টাকা ও ১৪৫ টাকা। শাহি টুকরা ও গুলাব জামুনের দাম যথাক্রমে ৪১০ টাকা। এছাড়াও অভিনেত্রীর রেস্তরাঁর জনপ্রিয় পানীয়ের তালিকায় রয়েছে ‘মৌনিলিশিয়াস’, যার দাম ৬৯৫ টাকা। আর এই দাম প্রকাশ্যে আসতেই রীতিমতো মৌনী ট্রোলিং’এর শিকার হন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের প্রশ্ন, ‘কেন এত দাম খাবারের?’ ভাইরাল হয়েছে ‘বদমাশ’ রেস্তরাঁর নানা খাবারের ছবি। অন্যদিকে, ট্রোলারদের একেবারেই পাত্তা না দিয়ে নিজের রেস্তরাঁ নিয়েই খুশি অভিনেত্রী। মাত্র তিন বছরে মুম্বই থেকে বেঙ্গালুরু পর্যন্ত ছ’টি শাখা খুলেছেন তাঁর রেস্তরাঁর।
কিন্তু মৌনীর এহেন রেস্তরাঁ শুরু করার পরিকল্পনা সম্পর্কে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “শুটিংয়ে গিয়ে বাইরের কোনও রেস্তরাঁ বা ক্যাফেতে কফি খেতে খেতে আমার মনে হত আমিও একদিন নিজের একটা ক্যাফে খুলব। এরপর একদিন আমার স্বামী ও তাঁর বন্ধুদের তরফেই এই প্রস্তাব এসেছিল। আমি নিজে ভারতীয় খাবার খেতে খুব ভালোবাসি তাই ভারতীয় খাবার তো রয়েছেই, সঙ্গে রয়েছে নানা ধরনের ফিউসন ও সুস্বাদু পানীয়।”

Post Views: 161

Continue Reading

Previous: রাজধানিতে দূষণ রুখতে ব্যর্থ প্রযুক্তিগত পদক্ষেপ ‘ক্লাউড সিডিং’; তবুও দিল্লির বাতাসের গুনমানে উন্নতি
Next: ‘নির্বাচন কমিশন যে প্রমাণপত্র চাইছেন মোদির মন্ত্রীসভার সদস্যদের তা নেই’ : বিকাশরঞ্জন ভট্টাচার্য

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.