স্পোর্টস ডেস্ক : এবারে SIR- র নামে বাংলার খেলোয়াড়দের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল বাংলার ফুটবলাররা।প্রথমে তারা প্রতিবাদের মঞ্চ হিসাবে বেছে নেন গোষ্ঠপালের মূর্তি তবে এদিন গঙ্গা সাগর উৎসব থাকায় তারা পরে বেছে নেন ভবানীপুর ক্লাবের সামনে । নির্বাচন কমিশনকে চিঠি দেবেন বলে জানান তারা।মানস ভট্টাচাৰ্য র নেতৃত্বে এক হন প্রাক্তন রা। অভিযোগ প্রাক্তন ভারতীয় ফুটবলার কম্পটন দত্ত, অলোক মুখোপাধ্যায়ের ছোট ছেলে, মেহতাব হোসেনের পরিবারের সদস্য SIR- র শুনানিতে ডাকা হয়। মানস ভট্টাচার্য ছাড়াও দীপেন্দু বিশ্বাস, অলোক মুখোপাধ্যায়রা ছিলেন।
মানস ভট্টাচার্য বলেন, আমরা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে কাজ করছি না। শুনানিতে শুধু খেলোয়াড়দের নয় একইসঙ্গে বয়স্ক সাধারণ মানুষকে ডাকা হচ্ছে। গোটা বিষয়টি সময় নিয়ে হলে এত সমস্যা হত না। এখানে এসে জানলাম শামি, মেহতাবের পরিবারকে নয় আরও অনেককে ডাকা হয়েছে।’অলোক মুখোপাধ্যায় বললেন, আমরা ভারতের হয়ে খেলেছি দেশকে নেতৃত্ব দিয়েছি এর থেকে বড়ো কী পরিচয় চাই। আমাদের পরিবারকে অহেতুক হেনস্থা করা হচ্ছে। অবৈধ ভোটাররা বাদ যাক আপত্তি নেই কিন্তু এখানে তো বৈধ ভোটাররাও বাদ যাচ্ছে।’দীপেন্দু বিশ্বাস বললেন, sir টা কী সেটাই তো বুঝলাম না।হটাৎ করে একটা নিজেদের মত নিয়ম আনা হল। কার নামের বানান ভুল সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের মানুষকে হেনস্থা করা হচ্ছে।। এতো বড়ো বড়ো খেলোয়াড়দের অপমান করা হচ্ছে।’
