Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এসআইআর এর কাজের চাপে মোদীরাজ্যে আত্মঘাতী বিএলও

এসআইআর এর কাজের চাপে মোদীরাজ্যে আত্মঘাতী বিএলও

Online Desk নভেম্বর 21, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশন চালু হওয়ার পর থেকে কাজের চাপে পশ্চিমবঙ্গে একাধিক বিএলও আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। এই আবহে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে এক বিএলও আত্মহত্যা করলেন। নিহতের পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপ সামলাতে না পেরে তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আত্মঘাতী বুথ লেভেল অফিসারের নাম অরবিন্দ ভাধের। গুজরাটের গির সোমনাথ জেলায় বিএলও হিসেবে কর্মরত ছিলেন। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। এক আধিকারিক জানান, শুক্রবার সকাল ৬.৩০ টার দিকে কোডিনর তালুকের দেবলি গ্রামে নিজের বাড়িতে আত্মহত্যা করেন অরবিন্দ। কোডিনরের ছারা গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াতেন তিনি। তাঁর স্ত্রীর উদ্দেশে একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন অরবিন্দ। সেই নোটে তিনি চরম পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ নিবিড় সমীক্ষার কাজের চাপকে দায়ী করেছেন। সুইসাইড নোটে লেখা হয়েছে, ‘এখন আমার পক্ষে এই এসআইআর-এর কাজ করা অসম্ভব। গত কয়েকদিন ধরে আমি ক্লান্ত এবং মানসিকভাবে চাপে আছি। দয়া করে আমাদের ছেলের যত্ন নিন… এই পদক্ষেপ নেওয়া ছাড়া আমার আর কোনও উপায় নেই।’

গির সোমনাথের জেলাশাসক এবং জেলা নির্বাচন কর্তা এনভি উপাধ্যায় বিষয়টি নিয়ে বলেছেন, পুলিশ আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখছে। তিনি বলেন, অরবিন্দের আত্মহত্যার ঘটনাটি খুবই মর্মান্তিক। তিনি জেলার ‘সেরা বিএলও’দের মধ্যে এক জন ছিলেন বলে জানান তিনি। তাঁর আরও সংযোজন, অরবিন্দ তাঁর কাজের ৪০ শতাংশেরও বেশি ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছেন।

Post Views: 141

Continue Reading

Previous: অপেক্ষা আর নয়, ডিসেম্বর থেকেই দেখা যাবে শোলাঙ্কি-গৌরবকে
Next: ৭ কিলোমিটার দীর্ঘ, ২৫ মিটার গভীর, ৮০টি কক্ষ : হামাসের রহস্যময় সুড়ঙ্গের খোঁজ পেল ইজরায়েলি সেনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.