Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • এসআইআর এর কাজের চাপে মোদীরাজ্যে আত্মঘাতী বিএলও

এসআইআর এর কাজের চাপে মোদীরাজ্যে আত্মঘাতী বিএলও

Online Desk নভেম্বর 21, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশন চালু হওয়ার পর থেকে কাজের চাপে পশ্চিমবঙ্গে একাধিক বিএলও আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। এই আবহে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে এক বিএলও আত্মহত্যা করলেন। নিহতের পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপ সামলাতে না পেরে তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আত্মঘাতী বুথ লেভেল অফিসারের নাম অরবিন্দ ভাধের। গুজরাটের গির সোমনাথ জেলায় বিএলও হিসেবে কর্মরত ছিলেন। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। এক আধিকারিক জানান, শুক্রবার সকাল ৬.৩০ টার দিকে কোডিনর তালুকের দেবলি গ্রামে নিজের বাড়িতে আত্মহত্যা করেন অরবিন্দ। কোডিনরের ছারা গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াতেন তিনি। তাঁর স্ত্রীর উদ্দেশে একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন অরবিন্দ। সেই নোটে তিনি চরম পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ নিবিড় সমীক্ষার কাজের চাপকে দায়ী করেছেন। সুইসাইড নোটে লেখা হয়েছে, ‘এখন আমার পক্ষে এই এসআইআর-এর কাজ করা অসম্ভব। গত কয়েকদিন ধরে আমি ক্লান্ত এবং মানসিকভাবে চাপে আছি। দয়া করে আমাদের ছেলের যত্ন নিন… এই পদক্ষেপ নেওয়া ছাড়া আমার আর কোনও উপায় নেই।’

গির সোমনাথের জেলাশাসক এবং জেলা নির্বাচন কর্তা এনভি উপাধ্যায় বিষয়টি নিয়ে বলেছেন, পুলিশ আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখছে। তিনি বলেন, অরবিন্দের আত্মহত্যার ঘটনাটি খুবই মর্মান্তিক। তিনি জেলার ‘সেরা বিএলও’দের মধ্যে এক জন ছিলেন বলে জানান তিনি। তাঁর আরও সংযোজন, অরবিন্দ তাঁর কাজের ৪০ শতাংশেরও বেশি ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছেন।

Continue Reading

Previous: অপেক্ষা আর নয়, ডিসেম্বর থেকেই দেখা যাবে শোলাঙ্কি-গৌরবকে
Next: ৭ কিলোমিটার দীর্ঘ, ২৫ মিটার গভীর, ৮০টি কক্ষ : হামাসের রহস্যময় সুড়ঙ্গের খোঁজ পেল ইজরায়েলি সেনা

সম্পর্কিত গল্প

New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-56.webp

“ভগবান আছেন, সঠিক বিচার পেলাম”, গাইঘাটায় অভিযুক্তের এনকাউন্টারে পুলিশের পাশেই নির্যাতিতার পরিবার

Online Desk অক্টোবর 27, 2026
Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

India-Bond-Market-Downturn.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-56.webp

“ভগবান আছেন, সঠিক বিচার পেলাম”, গাইঘাটায় অভিযুক্তের এনকাউন্টারে পুলিশের পাশেই নির্যাতিতার পরিবার

Online Desk অক্টোবর 27, 2026
Global-Mobility-Struggles.jpg

পথে বেরোলেই আতঙ্ক ! ভয়াবহ আকার নিচ্ছে বিশ্বের ১৯৭টি দেশে মানুষের হাঁটা নিয়ে আতঙ্ক

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.