Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জাতীয় সৌধে হাসিনার হয়ে ফুল দিলেন আওয়ামি লিগের কর্মীরা

জাতীয় সৌধে হাসিনার হয়ে ফুল দিলেন আওয়ামি লিগের কর্মীরা

Online Desk ডিসেম্বর 17, 2024
hasina-sized.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: গত ৫ আগস্ট তিনি দেশ ছেড়েছেন। বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আসনে থাকাকালীন সময়ে তিনি বিজয় দিবসে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতেন। কিন্তু এবারে তাঁর দলের কর্মীরা বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি। সেই সঙ্গে দেখা গেল সাভারে অন্য ছবি। সেখানে জাতীয় স্মৃতিসৌধে শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্প স্তবক দিলেন আওয়ামি লিগের কর্মীরা। সবুজ পাতায় মোড়া রক্তগোলাপের স্তবক দিয়ে তাঁরা শহীদদের শ্রদ্ধা জানান।

সোমবার সকালে বেশ কয়েকজন আওয়ামি লিগের কর্মী ৩২ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবের বাসভবনে শ্রদ্ধা জানাতে যান। সেখানে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু সমর্থক পুলিশের উপস্থিতিতে তাদের প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে এদিন বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তবে নিজের বক্তৃতায় একবারের জন্য শেখ মুজিবের নাম নেননি তিনি। শুধু তাই নয় পাকিস্তানের বিরুদ্ধেও কোনও শব্দ উচ্চারণ করেননি বর্তমান সরকারের প্রধান।

সোমবার বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছিলেন। এদিন প্রধানমন্ত্রীর সেই কথার বিরোধিতা করেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ‘বিজয় দিবস’ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী ফেসবুকে লেখেন, ‘আজ, বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাঁদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে।’ আসিফ নজরুল মোদীর বার্তার প্রতিবাদ জানিয়ে লেখেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।’

Post Views: 76

Continue Reading

Previous: ৫৩ টি হাতি ঢুকে পড়েছে লোকালয়ে,চিন্তায় ঘুম উড়েছে গ্রামবাসীর
Next: ধর্মতলায় ধর্নায় না পুলিশের, অনুমতি চেয়ে হাইকোর্টের দারস্থ চিকিৎসকেরা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.