Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শেখ হাসিনা-সহ তাঁর আত্মীয়দের ৩১ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত, জমা টাকার পরিমাণ ৩৯৪ কোটি

শেখ হাসিনা-সহ তাঁর আত্মীয়দের ৩১ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত, জমা টাকার পরিমাণ ৩৯৪ কোটি

Online Desk মার্চ 18, 2025
hasina-sk.jpg

ওঙ্কার ডেস্ক: শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা-সহ আত্মীয়দের ৩১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিল বাংলাদেশের আদালত। এই সমস্ত অ্যাকাউন্টে জমা অর্থের পরিমাণ ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা।

ছাত্র জনতার বিক্ষোভের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এর আগেও গত ১১ মার্চ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল বাংলাদেশের আদালত। হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসদন-সহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছিল আদালত। পাশাপাশি হাসিনা-সহ পরিবারের সাতজনের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতে ফের বড় ধাক্কার মুখে পড়ল শেখ পরিবার।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা মহানগরের বরিষ্ঠ বিচারক মহম্মদ জাকির হোসেন এই নির্দেশ দেন। ঢাকার সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে।

Post Views: 91

Continue Reading

Previous: উস্কে দিলেন সতীর্থ-সহানুভূতি, সাসপেনশন উঠলেও অধিবেশনে যোগ দিচ্ছেন না শুভেন্দু
Next: সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের অভিনেত্রী হেমা মালিনীর বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.