Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • এক-দেড় মাসেই হাসিনার বিচার শুরু হবে, জানালেন বাংলাদেশের আইনজীবী

এক-দেড় মাসেই হাসিনার বিচার শুরু হবে, জানালেন বাংলাদেশের আইনজীবী

Online Desk মার্চ 2, 2025
hasina-dd.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে। জানালেন বাংলাদেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মহম্মদ তাজুল হোসেন। শনিবার ঢাকার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তাজুল হোসেন জানান, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি রয়েছে বলে জানান তিনি। তবে এই প্রক্রিয়ায় তাড়াহুড়ো করছে না ইউনুস সরকার। শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ, সেই বিষয়ে তাঁর বিচার চেয়ে সাধারণ মানুষের যে আকাঙ্খা রয়েছে তা নষ্ট হবে না বলে জানিয়েছেন তাজুল হোসেন। তাঁর কথায়, ‘ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আওয়ামী লীগ সরকারই তা স্বাক্ষর করেছিল। আশা করছি, এই চুক্তির শর্ত মেনেই ভারত হাসিনাকে ফেরত দেবে।’ তাঁর আরও সংযোজন, ‘এটি কোনও সাধারণ খুনের ঘটনা নয়। এগুলি মানবতাবিরোধী অপরাধ। যার বিস্তৃতি ৫৬ হাজার বর্গমাইল। দু’হাজারের বেশি মানুষ এতে শহিদ হয়েছেন। আহতের সংখ্যা ২৫ হাজারের বেশি। আমরা দ্রুত বিচারপ্রক্রিয়া শুরুর চেষ্টা করছি।’

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। তাঁকে ফেরত চেয়ে ইতিমধ্যে মহম্মদ ইউনুস প্রশাসনের তরফে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করলেও নয়াদিল্লির তরফে তার কোনও জবাব দেওয়া হয়নি।

ভিডিও দেখুন-

Post Views: 134

Continue Reading

Previous: যাদবপুরের ঘটনায় দায়ের ৫ এফআইআর, গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী
Next: ইউক্রেনকে ২৪ হাজার কোটির বেশি সাহায্য ব্রিটেনের, নজর রাখছে ভারত

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.