Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • হাসিনা সরকারকে ‘দস্যুদের পরিবার’ বলে কটাক্ষ ইউনুসের

হাসিনা সরকারকে ‘দস্যুদের পরিবার’ বলে কটাক্ষ ইউনুসের

Online Desk মার্চ 12, 2025
yunus-hasina.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে নিশানা করেছিলেন। ইউনুসকে ‘সুদখোর’ বলে আক্রমণ করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিগত শেখ হাসিনা সরকারকে ‘দস্যুদের পরিবার’ বলে পাল্টা কটাক্ষ করলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মহম্মদ ইউনুস বলেন, ‘হাসিনার আমলে কোনও সরকার ছিল না। ছিল একটি দস্যুদের পরিবার।’ শুধু তাই নয় গত বছরের আগস্ট মাসের বাংলাদেশকে তিনি প্যালেস্তাইনের গাজার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘হাসিনা যে ক্ষতি করেছেন, তা বিরাট। যখন আমি দায়িত্ব নিই, তখন এটা ছিল একটা ধ্বংস হয়ে যাওয়া দেশ। আর একটা গাজার মতো। তফাত এটাই যে, এখানে বাড়িঘর ভেঙে পড়েনি কিন্তু সব প্রতিষ্ঠান, পুলিশ, আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে পড়েছিল।’ ওই সাক্ষাৎকারে মহম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বিশেষ বার্তা দিয়েছেন। ট্রাম্পের উদ্দেশে তিনি বলেছেন, ‘ট্রাম্প একজন সমঝোতাকারী। তাই আমি তাঁকে বলছি, আসুন। আমাদের সঙ্গে ব্যবসা করুন।’
উল্লেখ্য, শেখ হাসিনা ভারত থেকে অনলাইন মাধ্যমে বিবৃতি দিয়েছেন বেশ কয়েকবার। যা ভালো ভাবে নেয়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাঁকে ফেরত চেয়ে ঢাকার তরফে চিঠি দেওয়া হয়েছে নয়াদিল্লিকে। যদিও ভারতের তরফে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। সম্প্রতি একটি অডিও বার্তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে ‘সুদখোর’ এবং ‘জঙ্গিনেতা’ বলে কটাক্ষ করেন শেখ হাসিনা।

Post Views: 91

Continue Reading

Previous: বড় অভিযোগ টলিপাড়ার সায়ন্ত মোদকের বিরুদ্ধে, মুখ খুললেন তাঁর দুই প্রাক্তন
Next: বাজারে বিক্রি হচ্ছে চিনা বিষ-আবির, নজরদারি পুলিশের

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.