Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোদপুরে ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙ্গে পরল পুরানো বাড়ি; মৃত ১, রক্ষনাবেক্ষনের অভাবেই এই দশা জানালো প্রশাসন

সোদপুরে ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙ্গে পরল পুরানো বাড়ি; মৃত ১, রক্ষনাবেক্ষনের অভাবেই এই দশা জানালো প্রশাসন

Online Desk জুলাই 19, 2025
sodepur-house-collaspe.png

ওঙ্কার ডেস্ক: ১৯ জুলাই উত্তর ২৪ পরগনার সোদপুরে একটি ভগ্নপ্রায় বাড়ি ভেঙ্গে পরায় উত্তেজনা ছড়ালো এলাকাজুড়ে। ভোররাতে সোদপুরের পানিহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডে ভেঙে পড়ল বহু পুরনো এক বসতবাড়ি। ইট-পাথরের স্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দেবকুমার শ্রিমানী নামে এক বাসিন্দার। শনিবারের এই দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বাড়িটি বেহাল অবস্থায় ছিল। তিন জন একসঙ্গে সেখানে বসবাস করতেন। বারবার সতর্ক করা সত্ত্বেও বাড়ি সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় কাউন্সিলরের। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরবেলা আচমকাই ভেঙে পড়ে বাড়ির একাংশ। বিকট শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর পেয়ে খড়দহ থানার পুলিশ দ্রুত উদ্ধারকাজে নামে। গুরুতর আহত অবস্থায় দেবকুমারবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কাউন্সিলর ঝরনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাড়িটির অবস্থা অত্যন্ত বিপজ্জনক ছিল। বহুবার সাবধান করা হয়েছিল, কিন্তু কেউ শোনেননি। এই মর্মান্তিক ঘটনার জন্য বাসিন্দাদের গাফিলতিই দায়ী”। প্রতিবেশী দেবাশিস মুখোপাধ্যায়ের ক্ষোভ, ‘‘বাড়ি ভেঙে পড়তে পারে এটা অনেকেই জানতেন। তবুও সাবধান হয়নি কেউ”। মৃতের বৌদি ভারতী শ্রিমানী কান্নাজড়িত গলায় জানান, ‘‘বারবার বলেছিলাম বাড়ি ছাড়তে, কিন্তু শোনেনি। সব শেষ হয়ে গেল”।
ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। স্থানীয় পুরসভা সূত্রে জানানো হয়েছে, বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই দুর্ঘটনা ফের একবার শহরতলির জীর্ণ বাড়ি রক্ষনাবেক্ষন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

Post Views: 222

Continue Reading

Previous: কাঁকুড়গাছি পোস্ট-পোল খুনকাণ্ডে প্রাক্তন পুলিশ কর্তা-সহ চার অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ, কড়া পর্যবেক্ষণ আদালতের
Next: আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর হতে পারে এসএসসি পরীক্ষা

সম্পর্কিত গল্প

Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.