Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • একসময়ে সৌরভের প্রার্থীকে সিএবি নির্বাচনে সমর্থন করেন বুদ্ধবাবু, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন সৌরভ

একসময়ে সৌরভের প্রার্থীকে সিএবি নির্বাচনে সমর্থন করেন বুদ্ধবাবু, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন সৌরভ

Online Desk আগস্ট 9, 2024
FB_IMG_1723133665013.jpg

স্পোর্টস ডেস্ক : প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচাৰ্য। একসময়ে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তখন সৌরভের সঙ্গে বুদ্ধবাবুর নানা অনুষ্ঠানে ছবি দেখা যেত। দুজনের বেশ ঘনিষ্টতা ছিল। সৌরভ যখন গ্রেগ চ্যাপেল আমলে ভারতীয় দল থেকে বাদ পড়েন সেই সময়ে বুদ্ধদেব প্রতিবাদ করে তৎকালীন বিসিসিআই সভাপতি শরদ পাওয়ারকে চিঠিও দেন। এমনকী ২০০৬ সালে সিএবির নির্বাচনে সৌরভের শিবিরের প্রসূন বন্দোপাধ্যায় সিএবি নির্বাচনে দাঁড়ান জগমোহন ডালমিয়ার বিরুদ্ধে সমর্থন করেন বুদ্ধবাবু। যদিও সেই নির্বাচনে প্রসূন বন্দোপাধ্যায় হেরে গেলে বুদ্ধদেব ভট্টাচাৰ্য মহাকরণে বলেন, কখন কখনও অশুভ শক্তির জয় হয়। এরপর সিঙ্গুরের ঘটনার সৌরভ টাটা গোষ্ঠীর রাজ্যে থাকার পক্ষেওকথা বলেন। সেই বুদ্ধদেব ভট্টাচাৰ্যর প্রয়াণে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের বাড়িতে জানালেন,’আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। পুরোপুরি খেলাপাগল মানুষ ছিলেন। আমি তখন ভারতের অধিনায়ক। আমার সঙ্গে ক্রিকেট নিয়ে বিস্তর আলোচনা হত। আমি ছ’বছর ক্যাপ্টেন ছিলাম। যত বারই কথা হয়েছে, ক্রিকেট নিয়েই হয়েছে। শুধু সৌরভের ক্রিকেট বা সমকালীন ভারতীয় ক্রিকেট নয়, পঙ্কজ রায়ের ব্যাটিং নিয়েও আলোচনা হয়েছে। আমি ভীষণ শ্রদ্ধা করতাম বরাবর। উনার আত্মার শান্তি কামনা করি।’ এরপর সৌরভ জানালেন,’কখনও কোনোদিনও রাজনীতিতে আসা বা রাজনীতি নিয়ে কথা বলেননি।সিনেমা দেখতে খুব পছন্দ করতেন।২০০৮-০৯ সালের পরে আর আমাদের সেভাবে যোগাযোগ হয়নি।’

Post Views: 76

Continue Reading

Previous: পাকিস্তানের আরশাদের কাছে পারলেন না, রুপোতেই সন্তুষ্ট নীরজ চোপড়া
Next: সাত সকালে ভূমিকম্প জলপাইগুড়িতে

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.