Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আমাকে রাজনীতির প্রশ্ন করবেন না, ট্রোলিংয়ে ভয়ে মহারাজ

আমাকে রাজনীতির প্রশ্ন করবেন না, ট্রোলিংয়ে ভয়ে মহারাজ

Online Desk আগস্ট 1, 2025
jjkjijk

স্পোর্টস ডেস্ক :এবারে ডিফেন্স সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এদিন কলকাতায় একটি বিস্কুটের ব্র্যান্ড প্রমোট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে সাংবাদিকরা বাংলা বাঙালি ইস্যু আর ভারত,পাকিস্তান ক্রিকেট ইস্যুতে তাকে প্রশ্ন করলে সেই বিতর্ক এড়িয়ে গেলেন মহারাজ। এই প্রসঙ্গে প্রশ্ন উঠলেও রাজনৈতিক বিষয়ে আর কোনও মুখ খুলতে চাইলেন না তিনি। এমনকি লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কট ইস্যুতেও মুখ খুললেন না সৌরভ।এদিন তিনি বললেন,’কেনো আমাকে আর ট্রোলিং করাবে। আমাকে বিস্কুট নিয়ে প্রশ্ন করলে বলে দিয়েছি। ক্রিকেট নিয়ে যত ইচ্ছা প্রশ্ন করো।কিন্তু পলিটিক্স নিয়ে আমাকে জিজ্ঞাসা করবে না।’ ইংল্যান্ড সফরে গৌতম গম্ভীরের সঙ্গে পিচ কিউরেটরের সংঘাত ইস্যুতে অবশ্য গম্ভীরের পাশেই দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক।তার কথায়,গম্ভীর কেন অসন্তুষ্ট হল জানিনা। এরকম আচরণ আমরা ওখানে পেয়ে অভ্যস্ত।’ এরই সঙ্গে সৌরভ আশাবাদী ওভাল টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাবে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের ব্যাটিং লাইন আপের ভূয়সী প্রশংসা শোনা গেল সৌরভের গলায়। তিনি বলেন, ‘২০০১-০২ কিংবা ২০০৭ সালে আমরা যখন ইংল্যান্ড সফরে গেছিলাম তখন প্রথম ৬-৭ জন ব্যাটার ধারাবাহিক রান করত। এই দলেও ব্যাটিং গভীরতা রয়েছে। এটাই দলের শক্তি।’ইংল্যান্ড চারজন ফাস্ট বোলার নিয়ে খেলছে। উইকেটে ঘাস রেখে দিয়েছে বলেই আমার মনে হয়। ওরা যদি চার জন ফাস্ট বোলার নিয়ে খেলে আর কোনও স্পিনার না রাখে, তাহলে আরও ঘাস থাকবে, যা সিমারদের সাহায্য করবে। এই কারণেই হয়তো কুলদীপকে রাখা হয়নি।”

সৌরভ মনে করেন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচে কুলদীপের খেলা উচিত ছিল। সৌরভ বলছেন, ”আশা করেছিলাম ম্যাঞ্চেস্টার, লর্ডস ও বার্মিংহ্যামে কুলদীপ খেলবে। কোয়ালিটি স্পিন ছাড়া পাঁচদিনের ম্যাচে একটা টিমকে আউট করা কঠিন। ম্যানচেস্টারে ভারত ব্যাট করছিল এবং পিচ রুক্ষ ছিল, শেষ দিনে বল টার্ন করছিল। কিন্তু ওদের দলে ভাল মানের স্পিনার না থাকায় ২০ উইকেট পায়নি। অতীতে গ্রেম সোয়ান, মন্টি পানেসার, মুরলীধরন, অনিল কুম্বলে, হরভজন সিং এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলার ছিল, যারা পঞ্চম দিনেও উইকেট পেত। কুলদীপ এমন একজন যাকে ভবিষ্যতে খেলাতেই হবে ভারতকে।”

Post Views: 203

Continue Reading

Previous: করুণের ব্যাটই আশা দেখাচ্ছে ওভালে
Next: মিনি ডার্বি জিতেই ডুরান্ড শুরু বিদেশীহীন মোহনবাগানের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.