Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রশাসনের নির্দেশে হাজার হাজার ট্রলার নামখানায়

প্রশাসনের নির্দেশে হাজার হাজার ট্রলার নামখানায়

Online Desk অক্টোবর 23, 2023
1000144536.jpg

গোপাল শীল,নামখানা : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে হাজার হাজার মৎস্যজীবীরা মাছ না ধরেই বাড়ি ফিরছে। পরিবারের হাতে কিছু তুলে না দেওয়ার দুঃখ যেন তাড়া করছে তাদের।
করোনার পর থেকে মৎস্যজীবীদের ভাগ্যে জুটছে না ইলিশ থেকে আরম্ভ করে অন্যান্য মাছ। কারন তারা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বেশিরভাগ সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ি ফিরে আসছে।
ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার ফলে ভারী বর্ষণ, ঝোড়ো হাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে,সপ্তমীর দিন থেকেই শুরু শুরু হয়েছে নামখানা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি। সেইমতো আজও আকাশ মেঘাচ্ছন্ন।  প্রশাসনের নির্দেশ মেনে হাজার হাজার মৎস্যজীবী নামখানা হাতা নিয়া,দোয়া নিয়া নদীর কুলে ফিরে এসেছেন।
উল্লেখ্য, জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়া বহু মৎস্যজীবী ইতিমধ্যে ট্রলার ডুবে প্রাণ হারিয়েছে, কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ এলাকার শতাধিক মৎস্যজীবী এখনো নিখোঁজ।তা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়ে ফিরতে হচ্ছে বারবার। , মৎস্যজীবীর কার্ড থাকলেও সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বলে দাবি মৎস্যজীবীদের।
কোন কোন মৎস্যজীবীর অভিযোগ আবহাওয়া দপ্তরে সতর্কবার্তা থাকলেও মাছের আশায় গভীর সমুদ্র থেকে ফিরতে চাইছে না ট্রলারের মাঝিরা। তাদের রীতিমত জোর করে বাড়ি ফেরানো হচ্ছে। এই অবস্থায় মৎস্যজীবীদের পরিবার পড়েছে মহা সমস্যায়।

Post Views: 125

Continue Reading

Previous: পুজো দেখতে নয় মন্ডপ থেকে বাস স্ট্যান্ড বউ খুঁজে বেড়াচ্ছে সুখচান!
Next: অরণ্য সংঘ ক্লাবের পুজোর থিম বাবুই পাখির বাসা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.