Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিতে ক্ষতির মুখোমুখি চাষীরা, ক্ষতির আশঙ্কা সুন্দরবনবাসীর

দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিতে ক্ষতির মুখোমুখি চাষীরা, ক্ষতির আশঙ্কা সুন্দরবনবাসীর

Online Desk আগস্ট 19, 2024
Untitled.jpg

গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: দুদিন ধরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া সূত্রে খবর আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে । আমন ধান চাষ করা চাষীদের মুখে ফুটেছে হাসি । কিন্তু জমিতে জল জমায় নষ্ট হচ্ছে সবজি। ফলে, আগামী দিনে বাজারে সব্জির জোগান কমতে পারে। সেক্ষেত্রে দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বাজারে সব্জির দাম কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহে তা আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত। বৃষ্টিতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ থেকে চাষিরা। কোথাও কোথাও জল জমে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলার অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে কৃষিকাজের উপর। যার মধ্যে অন্যতম হল সব্জি চাষ। কিন্তু, লাগাতার বৃষ্টিতে সজি চাষে মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এ প্রসঙ্গে সুন্দরবনের একটি চাষী বলেন কদিনের বৃষ্টির জেরে সব্জিতে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ফসল নষ্ট হয়েছে। কয়েক হাজার টাকার কৃষি কাজে ব্যবহৃত সামগ্রী নষ্ট হয়েছে। এর পাশাপাশি পেঁপে গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। বেগুন, লঙ্কা, টম্যাটো, উচ্ছে, পটল, পেঁপে সহ একাধিক সব্জির জমিতে জমে রয়েছে জল। ফলে, মাঠে থাকা সজির ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই বাজারে বাড়তে শুরু করেছে সবজির দাম গত সপ্তাহে পটল ২৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে তা গিয়ে ঠেকেছে ৩৫ থেকে ৪০ টাকায়। একইভাবে বেগুন ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে কেজি প্রতি একশো টাকা। ঝিঙে ৪০, ওল একশো টাকা এগুলির দাম ছিল সবই ৪০ টাকার নীচে। পেঁপে গাছেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন শাকের দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে।
কৃষি দফতরের এক কর্তা বলেন, ভারী বৃষ্টির কারণে চাষিদের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ কতটা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 73

Continue Reading

Previous: ডার্বির ঘটনা সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলল!
Next: দুই প্রধান কর্তারা কি ৫০ লাখ পেয়েই সমর্থকদের পাশে নেই! আসরে নামতে হল ফেডারেশন সভাপতিকে

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.