Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • স্কুল বন্ধ রেখে তৃণমূলের কর্মী সম্মেলন ? তুঙ্গে তরজা

স্কুল বন্ধ রেখে তৃণমূলের কর্মী সম্মেলন ? তুঙ্গে তরজা

Online Desk মার্চ 7, 2024
lovely.png

বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা : লোকসভা ভোটের ডঙ্কা বেজে গেছে। জেলায় জেলায় জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসকদল। পিছিয়ে নেই বিরোধী দলগুলিও। এদিকে ভোট যত কাছে আসছে ততই পাল্লা দিয়ে বাড়ছে আক্রমণ-প্রতি আক্রমণ।
এই আবহে বৃহস্পতিবার সোনারপুরের চাঁদমারি মাঠে অতুল কৃষ্ণ বিদ্যায়তন স্কুলের মাঠে তৃণমূলের কর্মীসভার আয়োজন করা হয়। সোনারপুরে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়। যা ব্রিগেডের আগে প্রস্তুতি সভা বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযোগ উঠছে, স্কুল বন্ধ রেখেই এই সভা করা হচ্ছে। ফলে, প্রভাব পড়ছে পড়ুয়াদের পঠনপাঠনে। এ প্রসঙ্গে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেন, ‘বিষয়টি ধিক্কারজনক। কিছুদিন আগেই নরেন্দ্রপুরের এক স্কুলে ঢুকে শিক্ষককে মারধর করার ঘটনা ঘটেছে। এই রাজ্যের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে তৃণমূল’। দাম্ভিকতা থেকেই তৃণমূলের এই ধরনের আচরণ বলে অভিযোগ তাঁর।

পাশাপাশি রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, শেখ শাজাহানদের প্রতি যে দরদ সেই দরদ যদি স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতি রাজ্য সরকার দেখাতো, তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ অন্যরকম হতো।
যাদবপুরের বিজেপি প্রার্থী মাঠে নেমেই ভয় পেয়ে গিয়েছেন বলে পাল্টা কটাক্ষ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্রর।

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মনামি নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইলেকট্রিকের কাজের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই কাজ শেষ হবে এবং শুক্রবার থেকই ফের স্কুল যথা সময় খুলবে বলেও জানান তিনি।

Post Views: 84

Continue Reading

Previous: নারী দিবস উপলক্ষে রাজপথে মমতা, কটাক্ষ দিলীপ ঘোষের
Next: ‘মহিলা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছেন !’ মোদিকে নিশানা শত্রুঘ্নর

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.