Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নিয়োগ দুর্নীতিতে সেম সাইড গোল, প্রতারণার জালে তৃণমূলের যুব নেতা

নিয়োগ দুর্নীতিতে সেম সাইড গোল, প্রতারণার জালে তৃণমূলের যুব নেতা

Online Desk ডিসেম্বর 27, 2023
cc9c4a36-8119-45b8-b897-6da70bc5ade4.jpeg

গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনাঃ চাকরির টোপ, প্রতারণার ফাঁদে এবার তৃণমূল নেতা। অগ্রিম হিসাবে ১ লক্ষ টাকা নিয়ে এনআরএস-এ নিয়োগের নামে প্রতারণা. চাকরিতে যোগ দিতে গিয়ে মাথায় হাত তৃণমূল অঞ্চল যুব সভাপতির
চাকরির টোপ, প্রতারণার ফাঁদে এবার তৃণমূল নেতা। হ্যাঁ ঠিকই শুনছেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। প্রতারণার শিকার হয়েছেন তৃণমূল অঞ্চল যুব সভাপতি। নাম পৃথ্বীরাজ তাঁতি। শাসক দলের যুব নেতা হবার সুবাদে যে এলাকায় বেশ প্রভাবশালী, তা এলাকায় কান পাতলেই জানা যায়। সেই পৃথ্বীরাজকে সরকারি হাসপাতালে চাকরি দেবার নাম করে, ১ লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে প্রীতম কলা নামে এক যুবকের বিরুদ্ধে। পৃথ্বীরাজের দাবি, তার দলের প্রথম সারির নেতাদের সঙ্গে ছবিতে দেখা যায় প্রীতমকে। সেই তালিকায় রযেছেন স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে যুব নেতা দেবাংশু। তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে দুজনের আলাপ। সেই ছবি দেখিয়ে প্রীতম নিজেকে শাসক ঘনিষ্ঠ বলে নিজেকে পরিচয় দেয় বলে জানান পৃথ্বীরাজ। স্বাস্থ্য থেকে শিক্ষা, পুর থেকে খাদ্য দফতরে তার ক্ষমতা আছে বলে প্রীতম দাবি করে। যুব নেতা চাকরির আশায় বুক বেঁধেছিল। কথা মত প্রীতমকে ১ লক্ষ টাকা অগ্রিম দেন। কিন্তু গঙ্গা দিয়ে গ্যালন কে গ্যালন জল বয়ে গেলেও চাকরি হয়নি তার।
বেশ কিছুদিন পর, নীল রতন হাসপাতালে চাকরিতে যোগ দেওয়ার নিয়োগ পত্র নিয়ে আসে প্রীতম। নিয়োগ পত্র নিয়ে পৃথ্বীরাজ নীল রতন সরকার হাসপাতালে গেলে সুপার ধরে ফেলেন নিয়োগ পত্র ভুয়ো। হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। শাসকদের যুব নেতা পৃথ্বীরাজ আরও বলেন তাঁকে চরম হেনস্থার শিকার হতে হয়।
জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের বাসিন্দা প্রতিম কলা। বিভিন্ন মন্ত্রী, বিধায়কের সু সম্পর্ক আছে। প্রতারিত নেতার বন্ধুর মতে, এই ঘটনার নেপথ্যে বড় দালাল চক্র জড়িত।

Post Views: 56

Continue Reading

Previous: নতুন বছরে আগে বন্ধ হয়ে গেল অ্যাংলো ইন্ডিয়া জুটমিল
Next: তিস্তা পাড়ে বাইশ হাত মা সীতা পূজিত হন চামুন্ডা রূপে

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.