Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মধুবনীর অস্ত্র মাধ্যমিক

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মধুবনীর অস্ত্র মাধ্যমিক

Online Desk জানুয়ারি 21, 2024
WhatsApp-Image-2024-01-21-at-13.20.37.jpeg

ত্রয়ণ চক্রবর্ত্তী: গল্প হলেও সত্যি! ১৩ বছর বয়সে বিহারে পাচার হয়ে গিয়েছিলেন লক্ষীকান্তপুরের মধুবনী জতুয়া। ( নাম পরিবর্তিত)। মধুবনীর বয়স এখন ১৭। সকল বাধা অতিক্রম করে মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে এই যুবতী। বাংলার ছেলে মেয়েদের ভিন রাজ্যের পাচার হয়ে যাওয়ার খবর প্রতিনিয়ত আমাদের কানে আসে। নাবালক – নাবলিকদের কিভাবে পাচার করা হয় এবং পাচার করার সময় ঠিক তাদের মনে কি চলে সেই খোঁজ নিতে ওঙ্কার নিউজের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল, দক্ষিন ২৪ পরগনার লক্ষীকান্তপুরে।
মধুবনী জতুয়ার বাবা দিনমজুর । আর্থিক অনটনের শিকার পরিবার। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মধুবনী বিভিন্ন জায়গায় নাচ এবং আঁকা প্রতিযোগিতায় নাম দিত ছোট থেকেই এই ভেবে যে একদিন সে নাম করা শিল্পী হয়ে উঠবে। এরই মধ্যে তারই পূর্ব পরিচিত এক দিদি মধুবনীকে বলেন যে তার কাছে সুযোগ আছে কিন্তু তার জন্য কলকাতা যেতে হবে মধুবনীকে। ১৩ বছরের নাবালিকা মধুবনী টের পায়নি যে সবটাই তাকে পাচার করার পরিকল্পনা। পরিবারের পাশে দাঁড়াবে ভেবে মধুবনি কলকাতা যাওয়ার জন্য রাজি হয়ে যায়। বাড়ির লোককে না জানিয়েই সে পাড়ি দিয়ে দেয় বাসে । সঙ্গে ছিল সেই দিদি। রাতের অন্ধকারে কলকাতার নাম করে মধুবনিকে নিয়ে যাওয়া হয় বিহারের এক গ্রামে। ওঙ্কার নিউজের প্রতিনিধিকে মধুবনী বলেন, যে তাকে বাস থেকে নামিয়ে কালো কাচের গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন করলেই তাকে উত্তর দেওয়া হয় যে কলকাতায় যাওয়া হচ্ছে। পরের দিন সকালে চোখ খুলতেই মধুবনী নিজেকে একটি বদ্ধ ঘরের মধ্যে দেখতে পায়। তারই মতন একাধিক নাবালিকাকে ছিল সেখানে, এমনটাই জানালেন মধুবনী। বিহারের বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে ১৮ ঘন্টা এই নাবালিকাদের নাচ করানো হত। এদেরই মধ্যে কিছু জনকে যৌনকর্মী হওয়ার কথা বলা হত। রাজি না হলে নেপালে পাচার করে দেওয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত। বেধড়ক মারধর করা হতো প্রত্যেককে সময় মতন খাওয়ার মিলতো না দেওয়া হতো একাধিক ইনজেকশনের মাধ্যমে ড্রাগস। যখনই সফল ঘটনা ঘটছে তখনই মধুবনীর মতন এক নাবালিকা তার ফোন থেকে এক বন্ধুকে ফোন করেন। পুরো বিষয়টি বন্ধুকে জানানোর পর পুলিশ এবং সিআইডির কাছে খবরটি পৌঁছয়। ২৫ ডিসেম্বর ২০২০ সালে মধ্যরাতে পুলিশ এবং সিআইডির যৌথ অভিযানে প্রত্যেকজনকে উদ্ধার করা হয়। পেরিয়েছে চার বছর। সমাজ এদেরকে মেনে নেয়নি এখনও। পাচা্রের শিকার হয়ে সমাজে ফিরে আসা প্রত্যেকের হাত ধরে তৈরি দিল্লির সংস্থা ‘ইলফত’। ভারতের প্রথম প্যান-ন্যাশনাল সারভাইভার ফোরাম ‘ইলফত’। বর্তমানে ৭ টি রাজ্যে ১২ টি শাখা আছে এই সংস্থার।
৪০০০-এর বেশি সদস্য রয়েছে যারা পাচার হয়ে আবার সমাজে ফিরে এসেছে। ১৭ বছর বয়সী মধুবনী একাধিক বাধা অতিক্রম করে মাধ্যমিকের জন্য নিজেকে প্রস্তুত করছেন। তিনি চাইছেন যে আগামীতে পাচার হয়ে যাওয়া নারীদের এবং পুরুষদের পাশে সে দাঁড়াবেন।

Post Views: 116

Continue Reading

Previous: কালীমন্দিরে দুষ্কৃতীদের তাণ্ডব,পথ অবরোধ গ্রামবাসীদের
Next: সিরিয়াকে হারানোর আশায় সহাল

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.