স্পোর্টস ডেস্ক : শুক্রবার কলকাতায় ইডেন টেস্টে হাজির এই মুহূর্ততে সবথেকে ভারতীয় ক্রিকেটে চর্চিত চরিত্র ভারতের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। ইডেনে পিচ দেখলেন কথা বলে গেলেন দলের অধিনায়ক শুভমন গিলের সঙ্গে। এরপর সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এসে পিচ দেখলেন। কোচ গৌতম গম্ভীরের আবদার স্পিনিং ট্র্যাক করার। সেই অনুযায়ী পিচ করার পরিকল্পনা চলছে।
ভারতীয় দল নিয়েও একাধিক প্রশ্ন। কুলদীপ যাদব কেন খেলবেন না স্পিন পিচ হলেও ! ভারত অধিনায়ক শুভমন গিল সাংবাদিক সম্মেলনে বলে গেলেন, এখনই কুলদীপ নেই বলা যাবে না। ম্যাচের সকালে পিচ দেখে সিদ্ধান্ত নেব। ভারতের সাধারণত স্পিনাররাই বড় ভূমিকা নেয়। ভাগ্য ভালো যে, আমাদের দলে অলরাউন্ডাররা ব্যাটে বলে দলকে ভরসা জোগাতে পারে। ওয়াশি, অক্ষর, জাড্ডু প্রত্যেকেরই ব্যাট হাতে দারুণ রেকর্ড আছে। ওরা অসাধারণ বোলারও। ওদের বেঞ্চে রাখা কঠিন।
দক্ষিণ আফ্রিকারও ভালো অলরাউন্ডার আছে। পাকিস্তানে ওরা সিরিজ ড্র করেছে। বিদেশি দলের ক্ষেত্রে উপমহাদেশের উইকেটে ভালো খেলাটা চ্যালেঞ্জিং। সেটাই ওরা করে দেখিয়েছে। সেই কারণেই ওরা টেস্টে চ্যাম্পিয়ন। এশিয়ান কন্ডিশনে শক্তিশালী দলগুলোর মুখোমুখি হওয়া সবসময় কঠিন। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা।”এছাড়া ভারত অধিনায়ক বললেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে গেলে এই সিরিজের ভালো খেলতে হবে। তবে দক্ষিণ আফ্রিকা খুবই ভালো দল। তাই আমাদের জন্য কঠিন মুহূর্তও আসবে। কিন্তু আমরা জানি কীভাবে এটা সামলাতে হয়। আশা করি এখানকার পিচে ভালো একটা ম্যাচ হবে।”

নিজের টানা ৩ ফরম্যাটে খেলা নিয়ে গিল বললেন, গত এশিয়া কাপ থেকে এই জিনিসটা শুরু হয়েছে। তবে একজন ক্রিকেটার হিসাবে সবরকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়।আমি চেষ্টা করছি সেটা।’ ইডেন নিয়েও নস্ট্রালজিক শুভমন। তিনি বললেন, ৬ বছর পরে ইডেনে টেস্ট ম্যাচ হচ্ছে। ২০১৯ সালে আমি দলে ছিলাম কিন্তু প্রথম একাদশে সুযোগ পাইনি। এবারে অধিনায়ক হিসাবে উপভোগ করছি। এই ইডেনের মাঠ আর কলকাতাই আমাকে পরিচিত করায়।’
রনজিতে ভালো খেলেও মহম্মদ শামি সুযোগ পাননি। তবে ভারত অধিনায়ক শামিকে মিস করবেন। তিনি বললেন “শামি ভাইয়ের মতো একজন বোলারকে বাদ দেওয়া সত্যিই কঠিন।ওকে মিস করব। তবে দলে যারা আছে অর্থাৎ সিরাজ, বুমরাহ, আকাশ প্রত্যেকেই দারুণ বোলার। আমার মনে হয় এ ব্যাপারে নির্বাচকরাই ভালো বলতে পারবেন।’ ১৬ তারিখ বাংলা বনাম অসম ম্যাচ কল্যাণীতে শামির বোলিং দেখতে যাবেন আগরকর।
